ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়ালেন আল্লু অর্জুন


পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়ালেন আল্লু অর্জুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনী নিয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে সোমবার আল্লু অর্জুন সশরীরে আদালতে হাজির হননি। তবে আদালতের অনুমতি নিয়ে তিনি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।

সপ্তাহের প্রথম কার্যদিবসে মামলার শুনানির জন্য আদালত আল্লু অর্জুনকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিনেতার আইনজীবী আদালতকে জানান, নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। এই কারণেই তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।

আইনজীবীর দাবি অনুযায়ী, আগেই এ বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে আল্লু অর্জুন অনলাইন মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়। আল্লু অর্জুনকে একনজর দেখার আশা নিয়ে হাজারো ভক্ত থিয়েটারের বাইরে ভিড় করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রেবতী নামে এক নারী নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তদন্ত শেষে হায়দরাবাদ পুলিশ এ ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগমের নিয়ন্ত্রণে একাধিক গাফিলতি ছিল। নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তেলঙ্গানা হাই কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরবর্তীতে নিয়মিত জামিনও পান এই অভিনেতা।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞস করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলেবেন শিক্ষা, দ্বিতীয় বার যদি জিজ্ঞেস করুন বলবেন শিক্ষা। তৃতীয় বার জিজ্ঞেস করুন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।

সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত দুই সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মাদরাসা শিক্ষকরা মে-জুন মাসের বেতন পাচ্ছেনা। ২০১৭ সালে একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট (ইটিএফ) হাতে নেওয়া হয়েছিল। ১০ কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। কিন্তু প্রজেক্ট শেষ হয়না। গত ইন্টেরিয়ম গভমেন্ট ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দিয়েছে। কিন্তু অটোমেটিক ফান্ডট্রান্সফারে প্রোগ্রাম না থাকায় কি পরিমাণ টাকা মাদরাসার শিক্ষকদের বেতনের জন্য বরাদ্দ করতে হবে তারা বুঝেননি। প্রতিমাসে ৫শত কোটি টাকার ওপরে মাদরাসা শিক্ষকদের প্রয়োজন হয়। এই শিক্ষক নিয়োগ দিয়ে গিয়ে তাদের বেতনের ব্যবস্থা করেনি। আমাদের কাছে একশত কোটি টাকা ছিল ওই একশত কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। জুলাই মাসে এসে সকলের বেতন পরিশোধ করব। একবার ভেবে দেখুন একজন মাদরাসা শিক্ষক প্রতিমাসে বেতন পায়। একমাস বেতন না পেলে তার কি পরিমাণ ভোগান্তি যায়। বিগত সরকার গুলো না করল ইটিএফ, না করল অ্যালোগেইট মানি, যে এই বাজেটে এত দরকার। এভাবে সরকার চালিয়েছে।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার জন্য ব্যাপক কাজ করছেন। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে। এই জনসংখ্যা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের আয় বহুগুণ বেড়ে যেত। ৬ষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষাকে কিভাবে গুরুত্ব দেওয়া যায়। সেই বিষয়টি ভেবে দেখা হচ্ছে। মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা তারেক রহমানের মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমি জানিনা আমার এই বয়সে বিশ্ব পরিমন্ডলে তারেক রহমানের মত কোন প্রধানমন্ত্রী পৃথিবীতে এসেছে কিনা, আমি আর দেখছিনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এ দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। যে ভবিষ্যত নিয়ে চিন্তা করে ছিলেন তারই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ছাত্র-জনতনার জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফিরে পেয়েছি আরেকটি বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেশ নায়ক তারেক রহমানের। তারেক রহমান বাংলাদেশকে ভালোবাসেন,বাংলাদেশও তাকে ভালোবাসে। একটি প্রজন্মকে তৈরী করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।  


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মামুন আহমেদ, নোবিপ্রবির উপ-উপাচার্য ড.মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে কেক কেটে, পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় যুবলীগের ২ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


দীঘিনালায় যুবলীগের ২ নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশ কর্তৃক আটক করা হয়েছে নিষিদ্ধ যুবলীগের ২ নেতাকে। রবিবার রাতে তাদের আটক করা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি, ছোটমেরুং বাজার এলাকার ৩ নম্বর কলোনির মৃত চান মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান, যিনি ৪৫ বছর বয়সী। অপরজন হলো মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখার সহসভাপতি হাজাছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, যিনি ৩০ বছর বয়সী। পুলিশ উভয়কে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান (১৪) হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী। সোমবার (২২ জুন) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পুলিশ গ্রেপ্তার হওয়া শিক্ষক ও শিক্ষার্থীর নাম এবং পরিচয় প্রকাশ করেনি, যা তদন্তের স্বার্থে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকেলে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেই মরদেহে তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল, যা পুলিশ জানায়।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দिन রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানসহ সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একটি আইফোন চুরির ঘটনায় অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীর মারধরের শিকার হয়ে মেহেদীর মৃত্যু হয়। অন্যদিকে, ঘটনার পর অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে জ্যেষ্ঠ প্রভাষক শরীফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানসালির শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


বানসালির শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু

বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

এ ঘটনায় প্রযোজনা সংস্থা মৃত কর্মীর পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলেও সেই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি তুলেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ৪২ বছর বয়সি কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় একই সেটে অভিনেত্রী আলিয়া ভাটের শুটিং চলছিল বলেও জানা গেছে।

এই ঘটনার পর বানসালি প্রোডাকশনস যাদবের পরিবারের জন্য ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেয়।

তবে এফডব্লিউআইসিই মনে করছে, পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তার কথা বিবেচনা করলে এই অর্থ যথেষ্ট নয়। বিশেষ করে যাদবের অল্পবয়সি দুই কন্যার পড়াশোনা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্ষতিপূরণের পরিমাণ অন্তত ৫০ লাখ রুপি হওয়া উচিত।

এফডব্লিউআইসিই-এর সভাপতি বি. এন. তিওয়ারি বলেন, ‘আমরা চাই ক্ষতিপূরণের পরিমাণ ৫০ লাখ রুপি করা হোক। তাঁর সন্তানরা এখনও খুব ছোট, তাদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন।

পাশাপাশি আমরা সেটে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছি। তিনি একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন। এভাবে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি জানানো হয়েছে, যাদবের স্ত্রীকে বানসালি প্রোডাকশনসে একটি চাকরি দেওয়া হোক, যাতে পরিবারটির নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হয়। তবে এসব দাবির বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং পুরোদমে চলছে। ‘সাওয়ারিয়া’র পর এই সিনেমার মাধ্যমে আবারও রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই প্রজেক্টটি ইতোমধ্যেই বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে।

উল্লেখ্য, ছবিটির মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও বর্তমানে সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%