০৩:৪৪ এম
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম ঝুঁকি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে প্রণালিটিতে অন্তত পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, একাধিক তেলবাহী ট্যাংকার এবং একটি সুপার ট্যাংকার নৌ-মাইন দ্বারা আঘাতপ্রাপ্ত ও অগ্নিদগ্ধ হয়েছে। সামুদ্রিক নির্ধারিত নিরাপদ পথ এড়িয়ে চলার পাশাপাশি জাহাজের ট্র্যাকিং ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার কারণে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ (MQ-1 Predator) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এ সম্পর্কে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: রসগোল্লা বলে বোমা খাওয়াতে কামড় দিতেই মৃত্যু
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রণালিটিতে ১৩৪টিরও বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
‘ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসি’-র তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গত অক্টোবরে হরমুজ প্রণালিতে সর্বোচ্চ ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান অবস্থানে ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন