০৪:৩৭ এম
চট্টগ্রামের সন্দ্বীপে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আওতায় আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই তিন দিনব্যাপী প্রতিযোগিতা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
এইবারের প্রতিযোগিতায় আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। কোন খেলোয়াড় কোন দলের হয়ে খেলবেন, তা নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে। শুক্রবার রাতে আয়োজিত প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড় নির্বাচন সম্পন্ন হয়েছে।
দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন, সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাছির উদ্দীন শরীফ, চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের প্রতিনিধি শওকত তালুকদার, গাছুয়া ইউনাইটেডের প্রতিনিধি মোহাম্মদ জামশেদ আলম এবং এক্স ক্রিকেটার্স অব সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের দুই অ্যাডমিন রিফাত চৌধুরী ও মো. তামজেদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো আহনাব সামিন ফাউন্ডেশন, আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন, মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, গাছুয়া ইউনাইটেড, হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন, দ্বীপ ভাইকিংস এবং আইল্যান্ড স্পোর্টিং ক্লাব।
দলগুলোর মালিকানা ও প্রতিনিধিত্বে রয়েছেন আরিফুল হাসান ডালিম, ড. আবু জাফর মাহমুদ, জিয়াউর রহমান ভুঁইয়া লিংকন, মো. ইকবাল হায়দার, মোহাম্মদ জামশেদ আলম, ইঞ্জিনিয়ার ফজলে এলাহী মিঠু তালুকদার, মাসুম খান এবং শিমুল আবদুর ও আরমান জামান।
অধিনায়কদের দায়িত্ব পালন করবেন শিমুল চৌধুরী, মোবারক হোসেন পয়েল, ইমতিয়াজ উদ্দীন পায়েল, সালাউদ্দীন কাদের, রানা মজুমদার, আই বি মিশাদ, পারভেজ সাদ্দাম এবং দেলোয়ার হোসেন জিকু। লটারির মাধ্যমে অধিনায়কদের দলের পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দেরও দল বণ্টন করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন