ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার


৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

পুলিশ একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী অন্তর্ভুক্ত রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মূল অভিযুক্ত নিশান্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে সংঘটিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমে গত বৃহস্পতিবার সকালে কর্মীরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে দোকানে প্রবেশ করে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, শোরুমটির উদ্বোধন ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা এক ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশের দাবি, চুরির ঘটনায় মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার এবং তিনি এখনও পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তবে পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।

আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী

তদন্তকারীদের ধারণা, ভবনটির লিফট স্থাপনের কাজ চলাকালীন তৈরি হওয়া একটি ফাঁকা জায়গা ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করেছে। এ কারণে লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করছেন তদন্তকারীরা।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছে। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

এদিকে, চুরির ঘটনায় এক ক্রেতা বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়নাও চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী প্রশ্ন তুলেছেন। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। ম্যাচের শেষের দিকে হতাশা ও ক্ষোভের ফলে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন লাগিয়ে দেন কিছু দর্শক।

পরে মাঠে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, মাঠে ফ্লেয়ার ছোড়ার কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ম্যাচটিকে নাটকীয় করে তোলে।

মুহূর্তের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাঠের ঘটনার পরেও দর্শকরা গোল হজমের বিষয়টি মেনে নিতে পারেননি। ম্যাচের শেষের দিকে গোল হওয়ার পর দর্শকেরা স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। খেলা ২-৩ মিনিটের জন্য বন্ধ ছিল।

আগুন লাগার পর হামজা গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অনুরোধ করেন যাতে তারা এটি বন্ধ করে দেন। পরে বাংলাদেশের তারকা ফুটবলারের অনুরোধে দর্শকরা সাড়া দেন। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয়। তবে ম্যাচের পর গ্যালারির এক পাশে ব্যানার-প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন দর্শকরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে লড়াই ছিল সমানে সমান। তবে কখনো গোলপোস্টের বাধা, কখনো গোলরক্ষকের দৃঢ়তায় গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। মেহেদী হাসান শ্রাবণ ৮৫ মিনিট পর্যন্ত দারুণ কিছু সেভ করেন। কিন্তু তিনি আর বেশিক্ষণ বাংলাদেশের রক্ষক হিসেবে থাকতে পারেননি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে খেলা পাঁচ মিনিট বন্ধ ছিল। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও বাংলাদেশ সমতায় ফিরতে পারেনি, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বাগতিক ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন।

বাংলাদেশকে হারিয়ে আজ প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে। আজ বিকেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%