ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন


রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে এবং বৃক্ষরোপণ অভিযানও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার উল্লেখ করেন যে, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। পাশাপাশি এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তিনি আশা প্রকাশ করেছেন যে, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং এলাকার শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও সুসংহত করবে।

তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

উদ্বোধনী ম্যাচে লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন ফুটবল দল ও বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়েছিল।

এর আগে, অতিথিরা ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোছা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতা নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। যেখানে আমাদের লোকজন প্রতিটা ঘরে ঘরে যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করেন হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে আমরা দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা গ্রহণ করেছি।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ হলো, সবাইকে দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবে আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে, জামায়াতের নেতারা আজ আদ্‌ দ্বীনের পক্ষে কথা বলছে।’

তিনি আরও জানান, ‘চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী গাছের চারা রোপণ ও বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় আট থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।’

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। প্রস্তাবিত বাজেটে ট্যাক্স কমানো ও মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও সেই বাজেট বিরোধী দলের ভালো লাগে না।’

তিনি উল্লেখ করেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সে জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছি। একই সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার সুবিধা দেওয়া হবে।’

এর আগে, শনিবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধ দিয়ে গোসলের পর জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন ফকিরহাটের শেখ তারেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


দুধ দিয়ে গোসলের পর জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন ফকিরহাটের শেখ তারেক

বাগেরহাটের ফকিরহাটে রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ইতি টেনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামের এক সক্রিয় কর্মী।

শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিনে তিনি এক ব্যতিক্রমী উপায়ে দুধ ও পানি দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন।

শেখ তারেক ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামায়াতের কর্মী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের ৫নং ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। জুম্মার নামাজের পূর্বে তিনি নিজ বাড়ির সামনে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর আনুষ্ঠানিকভাবে দুধ ও পানি দিয়ে গোসল করে দলের সঙ্গে তাঁর সম্পর্ক ত্যাগের সাথে সাথে বিষয়টি প্রকাশ করেন।

দল ত্যাগ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করেন শেখ তারেক। তিনি বলেন, ‘দীর্ঘ ১৪-১৫ বছর আমি এই দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাথে যুক্ত ছিলাম। পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রামের লালদিঘী ময়দানে নাসীরউদ্দীন পাটোয়ারী

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। হুতুমপেঁচারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে। সরকারের ঘোষিত এটি কোন বাজেট নয়, এটি মূলত বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তৈরি একটি গেজেট। যেই বাজেটে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেটি কোন বাজেট নয়।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দিল্লীর সাথে চুক্তি করে তাদের প্রেসক্রিপশনে ক্ষমতা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো হত্যাকাণ্ডের সমর্থন করি না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সেদিনই প্রকৃত অর্থে স্বাভাবিক হবে, যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। বাংলাদেশের কোনো নাগরিককে সীমান্তে অবৈধভাবে হত্যা করা হবে না। এখানে ন্যার্যতার সাথে বন্ধুত্ব স্থাপন হবে। সেদিনই দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিয়ে ভাবা যাবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করে যাচ্ছি। সীমালঙ্ঘন করলে এই বীর চট্টলা থেকে আবারও উই রিভোল্ট ঘোষণা করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো বাজেট নয়, এটা নিজেদের দলীয় লোকদের জন্য একটি গেজেট। যার মাধ্যমে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই বাজেটে শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের রক্তের প্রতিফলন নেই। সেই বাজেটকে আমরা ধিক্কার জানাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%