ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কেরানীগঞ্জ কারাগারের হাজতি মো. ইসমাইলের মৃত্যু ঢামেকে


কেরানীগঞ্জ কারাগারের হাজতি মো. ইসমাইলের মৃত্যু ঢামেকে

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. ইসমাইল (২৮) নামের এক আসামির মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর পুত্র। তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

হাসপাতালে ইসমাইলকে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, গ্রেপ্তার এক সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, গ্রেপ্তার এক সেনা সদস্য

ভারতের আরও এক সেনা সদস্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছেন। অভিযোগ রয়েছে যে, তিনি ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করেছেন।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে রাজবীর সিং নামে ওই সেনা সদস্যকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। খবরটি প্রকাশিত হয়েছে ডেকান ক্রনিকলে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাজবীর সিং ভারতীয় সেনাবাহিনীর গোপন ও অন্যান্য সামরিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানের আইএসআইয়ের কাছে পাচার করেছেন।

গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। তবে, বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারেননি; পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারায় ভুটান সীমান্তের কাছে তাকে পুলিশ আটক করে।

গ্রেপ্তারের পর শুক্রবার (৩০ অক্টোবর) তাকে শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয় এবং ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়। সরকারি কাউন্সেল সৌমিত্রা সিং সরকার জানিয়েছেন, অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

শিলিগুড়ির আদালত তার দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। এই সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।

এদিকে, পাকিস্তানের এই গুপ্তচরকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ভারত ও ভূটানের সীমান্তের কাছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে, তিনি ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রখ্যাত বলিউড নির্মাতার রহস্যজনক মৃত্যু ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


প্রখ্যাত বলিউড নির্মাতার রহস্যজনক মৃত্যু ঘটেছে

বলিউডের জনপ্রিয় অ্যাকশন ও গ্যাংস্টারধর্মী সিনেমার নির্মাতা এবং প্রযোজক সঞ্জয় গুপ্ত আর বেঁচে নেই। মুম্বাইয়ে তার নিজ বাসভবনে এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার রাতে সঞ্জয় গুপ্ত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তবে পরিবারের সদস্যরা রাতের ঘটনার গুরুত্ব তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। পরের দিন সকালে তার মৃত্যু সংবাদ প্রকাশ পায়। খবর পেয়ে ভারসোভা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপমৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

চলচ্চিত্র নির্মাতা মিলাপ জাভেরি সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের আরেক নির্মাতা অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় তিনি সঞ্জয়কে একজন প্রাণবন্ত ব্যক্তিত্ব ও নিবেদিত চলচ্চিত্র নির্মাতা হিসেবে স্মরণ করেছেন।

সঞ্জয় গুপ্ত ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন। তবে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটে’ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই সিনেমায় অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি ও লাকি আলীর মতো তারকারা ছিলেন, যা বলিউডে তার অবস্থানকে দৃঢ় করে।

এরপর তিনি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জাজবা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করেন। বিশেষ করে অপরাধজগত, গ্যাংস্টার ও অ্যাকশননির্ভর গল্প বলার স্বতন্ত্র ধরন তাকে আলাদা পরিচিতি দিয়েছিল।

তবে তার ক্যারিয়ার সবসময় মসৃণ ছিল না। অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি দীর্ঘ সময় কাজের সুযোগ পাননি। একসময় হতাশ হয়ে চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। এমনকি জীবিকার প্রয়োজনে খান্ডালার একটি হোটেলে চাকরি শুরু করেছিলেন। পরে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ দিয়ে আবার পরিচালনায় ফিরে আসেন। তার আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের আবহ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসুরচরের চিরচেনা মুখ জাকির হোসেন মেম্বার: দুবারের সফলতার পর এবার হ্যাটট্রিক জয়ের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

মো: খায়রুল ইসলাম, হোসনেপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


বাসুরচরের চিরচেনা মুখ জাকির হোসেন মেম্বার: দুবারের সফলতার পর এবার হ্যাটট্রিক জয়ের প্রস্তুতি
 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ নং শাহেদাল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আসন্ন নির্বাচনে মেম্বার পদে আবারও প্রার্থী হচ্ছেন এলাকার পরিচিত মুখ ও বর্তমান মেম্বার মো. জাকির হোসেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি ৯ নং ওয়ার্ডের বাসুরচর গ্রামসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসুরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. জাকির হোসেন। তাঁর পিতা মৃত নম্বরুদ্দিন। তিন ভাইয়ের মধ্যে জাকির হোসেন সবার ছোট।
 
সহজ-সরল ও সদালাপী এই মানুষটি ২০১১ সালে প্রথমবারের মতো বিপুল ভোটে মেম্বার পদে বিজয়ী হন। তাঁর সততা, দক্ষতা ও জনবান্ধব কার্যক্রমের কারণে ২০২১ সালের নির্বাচনেও এলাকাবাসী তাঁকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে মেম্বার নির্বাচিত করেন। বিগত দুটি মেয়াদে তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উন্নয়নসহ সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন।
 
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মো. জাকির হোসেন বলেন, "আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন ও আস্থার কারণে বিগত দুটি নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবা করার সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি। আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।"
 
তিনি আরও বলেন, "আমি অতীতের মতো আগামীতেও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশেষ করে এলাকার যেসব উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে আসন্ন নির্বাচনে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। অতীতে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে—এমন আশা ও বিশ্বাস রাখি। আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।"
 
এলাকার সাধারণ ভোটাররা জানান, জাকির হোসেন মেম্বার হিসেবে বিগত দিনগুলোতে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ। আসন্ন নির্বাচনেও এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে তাঁর মতো একজন পরীক্ষিত ও জনপ্রিয় প্রতিনিধির বিকল্প নেই বলে মনে করছেন ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন গারুড়িয়ার চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন গারুড়িয়ার চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন শিকদার শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারী মোঃ শাহিন শিকদার নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নিউ ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাহিন শিকদার এর আগে গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হওয়ার লক্ষ্যেই তাঁর এই রাজনৈতিক দল পরিবর্তন বলে একটি সূত্র জানিয়েছে।
মোঃ শাহিন শিকদারের যোগদানকে কেন্দ্র করে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। আগামী নির্বাচনে তাঁর প্রার্থিতা এবং রাজনৈতিক অবস্থান কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%