ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড


চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর শহরের স্টেন্ট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও পৃথকভাবে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রথমে দীপু মনির বাসার পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ড প্রসঙ্গে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাসভবনে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী লুৎফুন নাহারের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় শহরের জোড় পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ফ্ল্যাট থেকে সদর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত লুৎফুন নেছার মেয়ে নাহিদা খান জানান, তার মা একা ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি আরও বলেন, তারা পাঁচ বোন আলাদাভাবে শ্বশুর বাড়িতে বসবাস করেন এবং একমাত্র ভাই দেশের বাইরে পরিবার নিয়ে আছেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনি তার মাকে ফোন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। কিন্তু রাতে আবার ফোন দিলে মা কোনো সাড়া দেননি। এরপর বাড়ির দারোয়ানকে ফোন করে জানতে পারেন, তার মায়ের ফ্ল্যাটের দরজা খোলা এবং ভেতরে বিছানার উপর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এই সংবাদ পেয়ে তিনি স্বজনদের নিয়ে সেখানে ছুটে যান।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির জানান, বাড়ির দারোয়ান উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সংশ্লিষ্ট বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ চলছে। বাসার স্টিল আলমারি খোলা পাওয়া গেছে এবং বৃদ্ধার ব্যবহৃত দামি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার সঙ্গে প্রায় দেড় ভরি স্বর্ণ এবং নগদ কিছু টাকা নিয়ে গেছে। চলতি মাসের শুরুতে ওই বৃদ্ধা ভাড়া নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছিলেন।

ডাকাতির উদ্দেশ্য, না কি পূর্ব শত্রুতার জের, তা নিয়ে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%