০৪:০৮ পি.এম
জশ হ্যাজলউড গত অ্যাশেজেই মাইলফলকটি ছুঁতে পেরেছিলেন। কেবল ৫টি উইকেটের ব্যাপারই ছিল! কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকটি সামনে রেখে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে তিনি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান।
৩৫ বছর বয়সি এই পেসার এখন দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে। ডারউইন টেস্টের একাদশে জায়গা করে নিয়ে তিনি এই মাইলফলকটিও ছুঁয়ে ফেলেছেন। তিনি নবম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ৩০০ উইকেট নিয়েছেন। তার সামনে রয়েছেন শেন ওয়ার্ন, নাথান লায়ন, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, ডেনিস লিলি, প্যাট কামিন্স, মিচেল জনসন ও ব্রেট লি। বর্তমানে ৭০৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শেন ওয়ার্ন।
৩০০ উইকেট নিতে হ্যাজলউডের ৭৭টি ম্যাচের প্রয়োজন হয়েছে। ২৪.০২ গড়ের ক্যারিয়ারে তিনি ১৪ বার ফাইফার পেয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেটসংখ্যা ৫২২। এই হিসেবে অজিদের মধ্যে হ্যাজলউড আছেন ৮ নম্বরে। এখানেও প্রথম স্থানে রয়েছেন শেন ওয়ার্ন (৯৯৯ উইকেট)। এরপর আছেন ম্যাকগ্র্যা, স্টার্ক, লি, লায়ন, জনসন ও কামিন্স।
আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য
টেস্টে হ্যাজলউডের ৩০০তম উইকেটের শিকার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। হ্যাজলউড পরবর্তীতে এবাদত হোসেনকেও শিকার করেন। সব মিলিয়ে ৬ উইকেট নিতে তিনি ২৮ওভার খরচ করেছেন ৮৯ রান।
মিরাজ হ্যাজলউডের শিকার হওয়ার আগে অস্ট্রেলিয়াকে বেশ ভুগিয়েছেন। বাংলাদেশের ৪২৬ রান করার ইনিংসে টেলএন্ডারদের নিয়ে মিরাজ ৬৫ রান করেছেন। তানজিদ তামিম ১০১ রান ও নাজমুল হোসেন শান্ত ৮৪ রান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন