ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নাজিফা তুষির ছবি প্রকাশ, চমক দিলেন নির্মাতা


নাজিফা তুষির ছবি প্রকাশ, চমক দিলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রের ভৌতিক ঘরানায় যে দীর্ঘ সময় ধরে একটি বড় অপূর্ণতা ছিল, এবার তা ঘুচতে চলেছে।

নির্মাতা রায়হান রাফীর দীর্ঘ সময়ের অপেক্ষার পর আসা বহুল আলোচিত নতুন সিনেমা ‘আন্ধার’ এর কারণে দর্শকদের আগ্রহের মাত্রা আরও বেড়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিং চলাকালীন সময়ের একটি মনিটর স্ক্রিন থেকে নেওয়া স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো দর্শকদের সামনে এসেছে নাজিফা তুষির লুক।

এর আগে অবশ্য নির্মাতা রাফী মজার ছলে একটি পোস্টে উল্লেখ করেছিলেন, "আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।" এই কথার পর পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

কসমিক থ্রিলারের ঘরানার মধ্যে ভৌতিক আবহে মনিটর স্ক্রীনে তুষির রূপ দেখে অনুরাগী এবং ঢালিউড প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, "আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এটা কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। শুধুমাত্র একটি মুহূর্ত।"

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, "কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে পূর্বে অনেক চরিত্রে দেখা গেছে। কিন্তু আন্ধার-এ তার সবচেয়ে মোহময় উপস্থিতি দেখে সবার মন জয় করবে।"

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যোগ করেছে।

আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

‘আন্ধার’ একটি ভৌতিক আবহ এবং কসমিক থ্রিলারধর্মী চলচ্চিত্র। নির্মাতার দাবি, সিনেমাটিতে দর্শক নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা পাবেন।

জানা গেছে, দীর্ঘদিন ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতার থেকে সিনেমাটির মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী এবং বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। একইসাথে, এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ইংরেজি বিভাগের 'এমএ ইন ইংলিশ' ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কুবিতে ইংরেজি বিভাগের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) ইংরেজি বিভাগের এমএ'র সান্ধ্যকালীন প্রোগ্রামের ১৮-তম ইনটেকের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইংরেজি বিভাগের ২০১ নাম্বার কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহাম্মদ শামছুজ্জামান মিলকি।

এ ছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. হারুন, ড. মো. আবুল হায়াত এবং সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও তারিন বিনতে এনামও উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহাম্মদ শামছুজ্জামান মিলকি বলেন, ‘এখানে যারা পড়তে আসে, তারা যেন প্রকৃত শিক্ষাটা নিয়ে যেতে পারে এই কামনা করি। একইসাথে এই প্রকৃত শিক্ষাটা যেন জীবনে কাজে লাগুক এবং সবার জীবন কর্মময়, সুন্দর, মঙ্গলময় হোক এই প্রত্যাশাই করি।’

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন‚ ‘যদি কোন সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতাগুলো পূরণ করতে হবে। এজন্য এই আহ্বানটা আপনাদের কাছে রাখবো। যদি আপনাদের দিক থেকে কোন অসম্পূর্ণতা মনে হয় অথবা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আমাদেরকে জানান।’

এছাড়া ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন‚ ‘আপনারা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। কাজেই আপনাদের জীবনে চলার পথে যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারা তাদের অর্জিত জ্ঞান, শিক্ষকদের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছেন, সেগুলো আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা যে ইনস্টিটিউশনে কাজ করেন, সেখানে প্রতিফলন ঘটাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার একটা উপদেশ হলো যে আপনারা সৎ ও আন্তরিকতার সাথে কাজ করবেন। যেখানেই থাকেন না কেন, এই দেশ আপনার নিজের। আপনার পরিবারের, সমাজের আমাদের এবং দেশের যেন সুনাম হয় সেভাবে আপনারা কাজ করবেন।’

এছাড়াও বিদায়ী শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, ‘আমাদের দীর্ঘ ১৮ মাসের পথচলা এই পথটা একা কখনোই সম্ভব হতো না সহপাঠীদের সহযোগিতা, বিশ্বাস আর আন্তরিকতা ছাড়া। বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এখানে শেখার আছে, জানার আছে, বোঝার আছে অনেক কিছু।’

তিনি আরও বলেন‚ ‘এখানে আমরা শুধু বইয়ের পড়াই শিখিনি। শিখেছি মানুষকে সম্মান করতে, একসাথে কাজ করতে, দায়িত্ব নিতে, সম্পর্ক গড়তে এবং জীবনের বাস্তবতা বুঝতে। প্রতিটি ক্লাস, প্রতিটি শিক্ষক আমাদেরকে প্রতিদিন শিখিয়েছে, যার জন্য আমি প্রতিটি শিক্ষকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক-জুয়া থেকে জাতিকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


মাদক-জুয়া থেকে জাতিকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এক অনুষ্ঠানে বলেছেন, মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সবার চিন্তা করা প্রয়োজন, ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার দায়িত্ব আমাদের। মাদকসহ বিভিন্ন খারাপ আসক্তি থেকে প্রজন্মকে মুক্ত করতে চাইলে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মানসিক গঠন এবং শারীরিক গঠন এবং তাদের সুস্থ জীবন গঠনে তাদের ক্রীড়ামুখী করতে হবে।’

উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউএনও রেজাউল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ আল এমরান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

ভিয়েতনামে বিধি-বহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরিমানা পরিশোধ করে বৈধ প্রক্রিয়ায় দেশে ফেরার জন্য আহ্বান জানানো হয়েছে। এ আহবানটি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩১ জুলাই) শুক্রবার, দূতাবাস একটি বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশে ফিরতে ইচ্ছুক যে কোনও ব্যক্তিকে নিজ উদ্যোগে নিকটস্থ পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিপোর্ট করার পর, ভিয়েতনামের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র প্রদান করবে। ওই পত্রে ব্যাংক হিসাবে জরিমানার অর্থ জমা দেওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের ইস্যু করা এক্সিট পাস সংগ্রহের মাধ্যমে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফেরা সম্ভব হবে।

এছাড়াও, দূতাবাস জানায় যে, এ বিষয়ে কোনো মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো ব্যক্তি কিংবা দালালের মাধ্যমে যোগাযোগ অথবা অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশে পাঠানোর আশ্বাস প্রদান করে, এমনকি দূতাবাসের নাম ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, পাসপোর্ট না থাকলে কেবল প্রয়োজন ট্রাভেল পারমিট ইস্যু করাই তাদের দায়িত্ব। এটি উল্লেখযোগ্য যে, সরকারি ফি ১০ মার্কিন ডলার হলেও আর্থিক অবস্থা বিবেচনায় অনেক সময় তা মওকুফ করা হয়ে থাকে। অতএব, জরিমানার পুরো অর্থ সরাসরি ভিয়েতনাম সরকারের কোষাগারে জমা দিতে হয়।

যদি কেউ কোনো ধরনের প্রতারণার তথ্য অথবা অভিযোগ পায়, তবে উপযুক্ত প্রমাণ সহ দূতাবাসের ই-মেইল [email protected]এ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পরোয়ানা সত্ত্বেও অধরা শীর্ষ সন্ত্রাসীরা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

​মাছুদুর রহমান আসলাম

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


বরিশালে পরোয়ানা সত্ত্বেও অধরা শীর্ষ সন্ত্রাসীরা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি


আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং একাধিক মাদক ও অস্ত্র মামলা থাকা সত্ত্বেও অধরাই রয়ে গেছে বরিশালের চিহ্নিত সন্ত্রাসী রুবেল, ‘গাঁজা’ রফিক ও মাইনুল বাহিনী। অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে এই সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি—আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কিছু কর্মকর্তার পরোক্ষ মদদ এবং স্থানীয় প্রভাবশালী গডফাদারদের ছত্রছায়ায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে নগরীতে প্রকাশ্যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দিতে পারে।
হকার থেকে কোটিপতি: রিফুজি কলোনিতে মাদকের সম্রাজ্য
অনুসন্ধানে জানা যায়, বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক ওরফে ‘গাঁজা রফিক’ একসময় পত্রিকার হকারি করে জীবিকা নির্বাহ করলেও অল্প সময়েই বিপুল সম্পদ ও কোটি টাকার মালিক বনে যান। ১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী অধ্যুষিত রিফুজি কলোনি এবং কাজীপাড়া এলাকায় মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলে তিনি এই সম্পদের পাহাড় গড়েছেন। কিনেছেন জমি, প্লট, ফ্ল্যাট এবং নির্মাণ করেছেন আলিশান ভবন। তার এই মাদক কারবারের প্রধান সহযোগী হিসেবে কাজ করেন স্ত্রী আনু বেগম, যার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা বিচারাধীন।
আন্ডারওয়ার্ল্ডের সমীকরণ ও 'নাক কাটা' রুবেলের উত্থান
দক্ষিণাঞ্চলে মাদক ও অবৈধ অস্ত্রের বিশাল সিন্ডিকেট পরিচালনায় রফিকের সঙ্গে যুক্ত রয়েছে র‍্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘নাক কাটা’ রুবেল ও মাইনুলদের নাম। ২০০২ সালে তৎকালীন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদল নেতা মাহবুবুল আলম মেহেদীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই রুবেলের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ধর্ষণের মতো বহু গুরুতর অভিযোগ ছিল। ২০০৬ সালে র‍্যাবের ক্রসফায়ারে মেহেদী নিহত হওয়ার পর গ্রেফতার এড়াতে দীর্ঘ এক যুগ আত্মগোপনে ছিল রুবেল। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুযোগে এলাকায় ফিরে সে পুনরায় অস্ত্রসহ প্রকাশ্যে মহড়া দিতে শুরু করে।
কলোনিতে প্রকাশ্যে গুলিবর্ষণ ও পেশাগত ঝুঁকি
গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী রুবেল ও রফিক বাহিনী মোটরসাইকেলযোগে ১৪ নম্বর ওয়ার্ডের রিফুজি কলোনিতে প্রকাশ্যে গুলিবর্ষণ করতে করতে নূরীয়া স্কুলের দিকে চলে যায়। কলোনিতে নতুন সন্ত্রাসী বাহিনী গঠন ও অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় তরুণরা বাধা দিলে এই হামলার ঘটনা ঘটে।
এই গোলাগুলির ভিডিও ফুটেজ সংগ্রহ করে অনলাইন নিউজ পোর্টাল ‘তালাশ বিডি’-র সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম একটি প্রতিবেদন প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রুবেলের অপরাধের ইতিহাস নিয়ে আরও তিনটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে রুবেল-রফিক বাহিনী।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি
গত ২১ জানুয়ারি সন্ধ্যায় সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিক মাছুদুর রহমান আসলাম ও ‘বিজলী বার্তা’র সংবাদকর্মী জানে আলম লিখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় রফিকের বাইক থেকে নেমে ‘নাক কাটা’ রুবেল সাংবাদিক আসলামের দিকে সরাসরি আগ্নেয়াস্ত্র তাক করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশিত সংবাদ দ্রুত মুছে ফেলার হুমকি দেয়। অন্যথায় তাঁকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
রিফুজি কলোনির এক ক্ষুব্ধ বাসিন্দা বলেন, "রফিক আমাদের এলাকার তরুণ সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাকে অতি দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় না আনলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।"
আইনি লড়াই, চার্জশিট ও ক্রমাগত হুমকি
হুমকির ঘটনায় সাংবাদিক মাছুদুর রহমান আসলাম বরিশাল ৩য় যুগ্ম জেলা জজ আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলার আবেদন করেন। বিজ্ঞ বিচারক ভিডিও ফুটেজ ও আসামিদের অপরাধের নথি পর্যালোচনা করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবেদনটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলা দায়েরের পর সাংবাদিক আসলামের সন্তানদের ক্ষতির হুমকি দেওয়া হলেও, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই রাজিব দাস সনেট ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এদিকে চার্জশিটে নাম আসায় রফিকের স্ত্রী আনু বেগম সাংবাদিক আসলামকে মুঠোফোনে কল দিয়ে মিথ্যা মাদক ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযানের তথ্য আগাম পেয়ে যাওয়ায় পরোয়ানাভুক্ত আসামিরা বারবার পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।
পুলিশ প্রশাসনের আশ্বাস
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ আব্দুল হান্নান জানান, শীর্ষ সন্ত্রাসী রুবেল, ‘গাঁজা’ রফিক ও মাইনুলদের বিরুদ্ধে একাধিক মামলা ও পরোয়ানা থাকা সত্ত্বেও তারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—বিষয়টি সম্পর্কে তিনি সম্প্রতি অবগত হয়েছেন।
কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএমপি কমিশনার বলেন, "চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না; যেকোনো মূল্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%