০৮:৪১ পি.এম
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এক অনুষ্ঠানে বলেছেন, মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
শুক্রবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘আমাদের সবার চিন্তা করা প্রয়োজন, ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার দায়িত্ব আমাদের। মাদকসহ বিভিন্ন খারাপ আসক্তি থেকে প্রজন্মকে মুক্ত করতে চাইলে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মানসিক গঠন এবং শারীরিক গঠন এবং তাদের সুস্থ জীবন গঠনে তাদের ক্রীড়ামুখী করতে হবে।’
আরও পড়ুন: ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল
উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউএনও রেজাউল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ আল এমরান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ আরও অনেকে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন