ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক


নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ব্যক্তিদের এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

গুতেরেস এক বার্তায় উল্লেখ করেন, "ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত।"

জাতিসংঘ মহাসচিব ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।

 

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে খন্দকার মোতালিব হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ এম


মধুপুরে খন্দকার মোতালিব হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. ইসমাইল হোসেন সিরাজী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী ও মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সালাম ডাক্তার।
সভাটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর মিজান।
পথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভা থেকে ‘ঐক্যবদ্ধ বিএনপি, শক্তিশালী সংগঠন—জনগণের পাশে সবসময়’—এই প্রত্যয় তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩ মাসের জন্য দুর্যোগকবলিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ এম


নেপালে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩ মাসের জন্য দুর্যোগকবলিত ঘোষণা

নেপাল সরকার ভোটেকোশি নদীর তীরবর্তী এলাকাগুলোকে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিন মাসের জন্য দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে।

বুধবার, দেশটির সিংহ দরবারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নেপালের সরকারি মুখপাত্র এবং শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী অসমিত পোখরেল জানিয়েছেন, দুর্যোগে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত উদ্ধার করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নেপালের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেপালি সেনাবাহিনী, বেসরকারি হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়া হয়েছে।

বন্যাকবলিত মানুষের খাদ্য ও আবাসনের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত পুনর্নির্মাণ এবং দুর্গত এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

যদি বন্যায় পরিবারের কোনো সদস্য নিহত হন, তবে বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নেপালের অর্থমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত সরকারি ও ভৌত অবকাঠামো পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থ এবং সম্পদ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নেপাল সরকার জানায়, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা আইন, ২০৭৪-এর ৩২ নম্বর ধারার অধীনে ভোটেকোশি নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলোকে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ এম


রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিন বিভিন্ন স্থানে কেনাকাটার জন্য যাওয়া হয়ে থাকে। তবে, সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি না জানলে আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা নিচে উল্লেখ করা হলো।

যেসব মার্কেট বন্ধ থাকবে

শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

বার্সেলোনা আজ লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলতে নামবে। পাশাপাশি, বৃহস্পতিবার (২৭ আগস্ট) টেলিভিশনে বেশ কিছু ম্যাচ সম্প্রচারিত হবে।

টপ এন্ড টি-টুয়েন্টি

হায়দরাবাদ-নেপাল

সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস

বাংলাদেশ এইচপি-নিউজিল্যান্ড ‘এ’

বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

কলম্বো টেস্ট-৫ম দিন

ভারত-শ্রীলঙ্কা

সকাল ১০-১৫ মি., সনি স্পোর্টস ১

লর্ডস টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-পাকিস্তান

বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

চ্যাম্পিয়ন্স লিগ

লিগ পর্বের ড্র

রাত ১০টা, সনি স্পোর্টস ১ ও উয়েফা

লা লিগা

বার্সেলোনা-বিলবাও

রাত ১টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%