ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ: জেলা প্রশাসক


বাংলাদেশে প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন যে, "বাংলাদেশের প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ"। তিনি আরও বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে হবে বিশ্ববাসীকে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার প্রদর্শনের মাধ্যমে।

এ কথা তিনি সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলাবিষয়ক প্রস্তুতিমূলক সভায় বলেন।

এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বিসর্জনস্থল ও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাফিক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

সভায় জানানো হয়, মহানগরের বাইরে চট্টগ্রাম জেলায় এবারের দুর্গোৎসব উদযাপিত হবে ২ হাজার ২৮৭টি পূজামণ্ডপে। উৎসবকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যেন গুজব বা অপপ্রচার চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। গুজব প্রতিরোধে সাইবার ইউনিট ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয় থাকবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হুমকির কারণে হরমুজ প্রণালী থেকে ফিরে গেল তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ইরানি হুমকির কারণে হরমুজ প্রণালী থেকে ফিরে গেল তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ইরানি বাহিনীর সরাসরি হুমকির কারণে একটি তেলবাহী ট্যাংকারকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ব্রিটিশ সামুদ্রিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, প্রণালীতে প্রবেশের সময় ট্যাংকারটিকে লক্ষ্য করে বার্তা পাঠায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, যদি জাহাজটি অবিলম্বে ফিরে না যায়, তবে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হবে।

ব্রিটিশ সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্যাংকারটির ক্যাপ্টেন আইআরজিসির নির্দেশ মেনে নিয়ে জাহাজটির মুখ ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনাটি ওমান উপকূলের কাছাকাছি এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বিশ্বের অন্যতম প্রধান এই খনিজ তেল পরিবহন পথটিতে নিজেদের নিয়ন্ত্রণ কঠোর করার চেষ্টা করছে। অনুমোদন ছাড়া যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করছে তেহরান। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বন্দরগুলোতে পাল্টা নৌ-অবরোধ বজায় রেখেছে। হরমুজ প্রণালীতে এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: এফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকের মর্যাদা-অধিকার নিশ্চিতের আহ্বান, পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শিক্ষকের মর্যাদা-অধিকার নিশ্চিতের আহ্বান, পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুন্নাহার লিজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, হারুন অর রশিদ, ঝিনায়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাজিব আহম্মেদ, হুসাইনিয়া ফাজিল মাদরাসার প্রতিনিধি মুসাহিদ আকন্দ ও সাংবাদিক হাবিবুর রহমান।
বক্তারা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কাটিহারে বাজারে আইনজীবী আজিমুদ্দিনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ভারতের কাটিহারে বাজারে আইনজীবী আজিমুদ্দিনকে গুলি করে হত্যা

ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার একটি জনবহুল বাজারে সোমবার (৫ অক্টোবর) দুপুরের বেলায় এক মুসলিম আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম আজিমুদ্দিন, যিনি ‘গুড্ডু আনসারি’ নামেও পরিচিত ছিলেন। কাটিহার টাউন থানা এলাকার কুমহার টোলির প্যাটেল চকের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আনসারি যখন বাজারে ছিলেন, তখন তিনজন ব্যক্তি তাঁর কাছে এসে তাঁকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় আনসারিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা তদন্তের অংশ হিসেবে পুলিশ খতিয়ে দেখছে।

ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারীরা বাজারের মধ্যে আজিমুদ্দিন আনসারির দিকে হেঁটে আসছে। এরপর তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে খুব কাছ থেকে গুলি করে এবং তারপর তারা দলবদ্ধভাবে এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, আজিমুদ্দিনকে গুলি করার পর তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের চিহ্নিত করতে এবং অপরাধ সংঘটনের আগে ও পরে তাদের গতিবিধি নিশ্চিত করতে এলাকার সিসিটিভি রেকর্ডিং পরীক্ষা করা হচ্ছে।

আজিমুদ্দিন আনসারির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, পূর্ববর্তী একটি বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের এক আত্মীয় দাবি করেছেন, প্রায় তিন মাস আগে স্থানীয় আদালতে আইনজীবী আজিমুদ্দিনের সাথে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়েছিল এবং সেই বিরোধের পর তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।

মোহাম্মদ মমতাজ আলম নামে নিহতের পরিবারের এক সদস্য পুরোনো বিরোধের সূত্র ধরে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন। তবে পুলিশ এখনো এর মূল উদ্দেশ্য কিংবা জড়িতদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

কাটিহারের ডিএসপি বিশাল আনন্দ জানিয়েছেন, গুলি চালানোর ঘটনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তারা সম্ভাব্য সব দিক থেকে বিষয়টি তদন্ত করছে।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। তদন্তকারীরা অপরাধের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণাদি খতিয়ে দেখছেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি সাপেক্ষে এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য এবং হামলাকারীদের সঠিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় র‌্যালি-আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


নকলায় র‌্যালি-আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জ্ঞাপন এবং আদর্শ জাতি গড়ার কারিগর খ্যাত শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সারা বিশ্বের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম’র নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সিনিয়র শিক্ষক এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

বক্তারা জানান, দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষকরা আদর্শ জাতি গড়ার কারিগর। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতি গঠনে দক্ষ করে তুলেন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মহান দায়িত্ব পালন করবেন শিক্ষক সমাজ। এ কারণেই আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান বলে মনে করা হয়। তাই শিক্ষকদের সম্মানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা প্রতিটি নাগরিকের কর্তব্য বলেও বক্তারা মন্তব্য করেন। তারা বলেন ‘আদর্শ জাতি গড়ায় শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ দিবসের গুরুত্ব অপরিসীম।’

এ সময় উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্যারিসে ১৯৯৩ সালে অনুষ্ঠিত ইউনেসকোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন বা পালন করা শুরু হয়। জানা গেছে, ইউনেসকোর অনুমোদনক্রমে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%