০২:৫৫ পি.এম
জাতীয়তাবাদী কৃষক দল দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার নির্মম হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে। তারা আগামীকাল (১৯ নভেম্বর) সারা দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করবে।
আজ বুধবার কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজু মোল্লার হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রতিবাদ মিছিল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন