ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বর্ণালংকারের লোভে মাকে হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার


স্বর্ণালংকারের লোভে মাকে হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ মায়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম মতিফুল বেগম, যিনি রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকাসক্ত ছেলে ও এক স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরও জানান, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বৈরিতার সত্ত্বেও ভারত-পাকিস্তানের ফুটবল মাঠে সৌহার্দ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


রাজনৈতিক বৈরিতার সত্ত্বেও ভারত-পাকিস্তানের ফুটবল মাঠে সৌহার্দ্য

রাজনৈতিক বৈরিতা এবং ক্রীড়াঙ্গনের উত্তেজনার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের একটি বিরল উদাহরণ স্থাপন করেছে ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে দুই দল একে অপরকে গার্ড অব অনার প্রদর্শন করে সম্মান জানায়।

ফাইনালে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জেতে ভারত। এই জয়ের মাধ্যমে দলটি রেকর্ড ১০মবার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিজেদের ঘরে তোলে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে ভারতীয় খেলোয়াড়রা রানার্সআপ পাকিস্তান দলের খেলোয়াড়দের গার্ড অব অনার প্রদান করেন। পাকিস্তানি খেলোয়াড়রা মঞ্চে উঠে পদক ও ট্রফি গ্রহণের সময় ভারতীয়দের এই সম্মান জানানোর পর, একইভাবে ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মানিত করেন।

দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক দ্বন্দ্ব প্রায়ই ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের হাত মেলানোর বিষয়ে অনীহা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে ফুটবল মাঠে দুই দলের এই পারস্পরিক সম্মান প্রদর্শন একটি ইতিবাচক ও ব্যতিক্রমী দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি খেলোয়াড়দের সম্পর্ককে প্রভাবিত করবে কি না, সে প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে। তবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ম্যাচ শেষে সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই—এমন অবস্থানই জানিয়েছিলেন তারা।

ভারতীয় কোচ নওশাদ মুসা জানান, খেলোয়াড়দের হাত মেলানোর বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি ছিল প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের স্বাভাবিক আচরণ।

“কোনো নির্দেশনা ছিল না। এটি শুধু দলের প্রতি সম্মান দেখানোর জন্য। তারা যেভাবে খেলেছে, তাতে আমরা তাদের প্রতি অনেক সম্মান অনুভব করি। ক্রিকেটে তারা অনেক ম্যাচ খেলে। এই ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে আবার কবে খেলব, জানি না। ক্রিকেটে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন, এখানে বিষয়টি আলাদা,” বলেন তিনি।

পাকিস্তান কোচ নোলবার্তো সোলানোও ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরেন।

“আমরা সব সময় বলি, ফুটবল সুন্দর খেলা। এ কারণেই সারা বিশ্ব ফুটবলকে ভালোবাসে। ফুটবল সবাইকে একত্রিত করে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ভিন্ন হলেও সবাই মানুষ। মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে জয়-পরাজয় যাই হোক, একে অপরের সঙ্গে হাত মেলাতে হবে এবং সম্মান জানাতে হবে,” বলেন সোলানো।

সাফ ফাইনালের পর ভারত ও পাকিস্তানের এই গার্ড অব অনার শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়; বরং রাজনৈতিক বিভাজনের বাইরে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্মান ও মানবিক সম্পর্কের একটি সুন্দর বার্তা হয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুটিংয়ে অংশ নিতে এলেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ঢাকায় শুটিংয়ে অংশ নিতে এলেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি

বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি ঢাকায় এসেছেন। তিনি বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান, এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

ঢাকা বিমানবন্দরে মুকেশ ঋষির হাতে ফুলের তোড়া তুলে দেন আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।

‘নসিব’ সিনেমাটি আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। মুকেশ ঋষি এতে খলচরিত্রে অভিনয় করবেন এবং শুটিংয়ের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেছেন মুকেশ ঋষি। তার শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর এবং পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে তিনি আলাদা জায়গা তৈরি করেছেন। তবে তার অভিনয়জীবন শুধুমাত্র হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ এবং ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ এবং ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এছাড়া, আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ, আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ, আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করায় প্রতিবাদে নেত্রকোণায় বিশাল

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপি অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি তার বক্তব্যে বলেন, "যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন, তারা ভালো হয়ে যান।" অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন, দলের দীর্ঘদিনের নির্যাতিত, পরিক্ষীত নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না।

তিনি বিএনপির সেই সব নেতাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় তিনি এই মুহূর্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


সিরাজগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে, কারণ সে নেশার জন্য টাকা পায়নি। ঘটনার পরের দিন, পুলিশ নিহতের মরদেহ একটি ট্যাংক বাক্সের ভেতর থেকে উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ছেলে এবং আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান এই তথ্য প্রকাশ করেন। নিহতের নাম মতিফুল খাতুন, যিনি রামকান্তপুর গ্রামের সরোয়ার সরকারের স্ত্রী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিহতের ছেলে আশরাফ আলী (২১), তার বন্ধু মো. রাহিম (২১) এবং গহনার ক্রেতা জলিল ফকির (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।

ওসি মেহেদী হাসান জানান, সোমবার কোনো এক সময়ে মতিফুল খাতুনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় এবং পরে মরদেহটি ঘরের মধ্যে একটি বড় ট্যাংক বাক্সে রাখা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে, ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয় এবং নিহতের ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ছেলে জানায় যে, মাকে হত্যার পর সে কানের দুলসহ দুটি স্বর্ণের গহনা বিক্রি করেছে। এরপর রাতেই স্বর্ণের ক্রেতা জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়। মূলত নেশার টাকার জন্যই সে বন্ধুকে সঙ্গে নিয়ে মাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%