ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ জুন ২০২৬ ইং, রোজ বুধবার বিকেল ৫:০০ ঘটিকায় রহনপুরের বাগদুয়াড়পাড়াস্থ বরেন্দ্র অফিস সংলগ্ন উপজেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। "দুনিয়ার মজদুর এক হও"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকরা অংশ নেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ সায়েদ আলী এবং সভা পরিচালনা ও সাংগঠনিক বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব সহকারে শ্রমিক অধিকার ও পেশাগত নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য নাজিম আক্তার মাসুম। এছাড়াও সভায় আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কার্যকরী ফান্ড গঠনের ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে মোঃ সায়েদ আলী বলেন, "নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অবকাঠামো দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় 'ইনসাব' সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।" সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সংগঠনের আগামী দিনের কর্মসূচি সফল করতে এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে সকল শ্রমিকের প্রতি আহ্বান জানান।

পরিশেষে, উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক—এই ৩ ক্যাটাগরির অধীনে বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করার সুযোগ পাবেন, যা ২১ জুন পর্যন্ত চলবে।

পদের বিবরণ ও বেতন স্কেল:

১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৩৬টি বিভাগের মধ্যে মোট ৫৬ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রি থাকা প্রয়োজন, এবং নির্দিষ্ট বিষয়ে এমএস/এমডি/এফসিপিএস/এমফিল (এমফিল শুধু বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের জন্য) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাগত প্রতিষ্ঠানে ৫ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ৬ বছরসহ মোট যথাক্রমে ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২৪টি বিভাগের মধ্যে মোট ৫০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৫)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা অধ্যাপকের মতোই হতে হবে, তবে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ছয়টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২৯টি বিভাগের মধ্যে মোট ৮০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমমানের মূল শিক্ষাগত যোগ্যতার সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রি থাকলে অভিজ্ঞতার প্রয়োজন হবে না, কারণ এই ডিগ্রিগুলোকে তিন বছরের অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়। এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও ফি:

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়:

আগ্রহী শিক্ষাবিদ ও চিকিৎসকেরা ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য https://www.bmu.ac.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার

ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৩ জুন) কর্ণাটকের লোকভবনের গ্লাস হাউস হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর।

নিউজবাংলা আঠেরো টেলিভিশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার ১৩ সদস্য।

মন্ত্রিসভায় রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া।

নতুন মন্ত্রিসভায় আরও স্থান পেয়েছেন ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল।

রাজ্যসভার নির্বাচন শেষে মন্ত্রিসভার আরো সম্প্রসারণ হতে পারে বলেও জানা গেছে।

এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠান সঞ্চালক ‘বন্দে মাতরম’ বাজানোর ঘোষণা করার পর হঠাৎ করেই কর্ণাটকের রাজ্য সংগীত বাজতে শুরু করে।

ভুল ধরা পড়তেই কর্মকর্তারা মাঝপথে সেই সংগীত বন্ধ করে দেন এবং পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়।

এই ঘটনার কারণে রাজনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (৩ জুন) সকালে শহরের রথখলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

এই ঘটনার পর জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রশিদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া (৫০), মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে রাসেল (৩৭), জেলা ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান আলিফ (৩২), জেলা আওয়ামী লীগ নেতা কাঞ্চন (৪২) এবং চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইমাম শরীফ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের একদল নেতা-কর্মী আকস্মিকভাবে শহরের রথখলা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম রাফির নেতৃত্বে মিছিলটিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার পর জেলা শহরে এটিই তাদের প্রথম অন্যতম দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা।

এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়ে দ্রুত মিছিলটি শেষ করে স্থান ত্যাগ করছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, আজ সকালের মিছিলে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে বিভিন্ন নতুন এবং জটিল রোগ-ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের সুচারু চিকিৎসার পূর্বশর্ত হচ্ছে সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়।

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে রোগ নির্ণয় করার প্রক্রিয়া।

বুধবার (৩ জুন) সকালে বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর চট্টগ্রাম শাখায় অত্যাধুনিক এমআরআই মেশিন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা তুলে ধরেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, রোগ দ্রুত শনাক্ত করা হলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন। নতুন আহরণকৃত অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন।

চট্টগ্রাম শহর হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং এটি একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এই নগরীর জনগণের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা আজকের সময়ের দাবি।

বিশেষ অতিথির বক্তৃতায় পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%