ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা চেয়ে ছোট ফেনীতে মানববন্ধন


নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা চেয়ে ছোট ফেনীতে মানববন্ধন

ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনের কারণে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিদিন তাদের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের এই ভয়াবহতা থেকে এলাকা রক্ষার দাবিতে নদীভাঙন কবলিত এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে চরদরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরদরবেশে, ইতালি মার্কেটের দক্ষিণ পাশে বায়তুন নুর জামে মসজিদের পশ্চিম ও দক্ষিণ অংশে, দুলা হাজী বাড়ির দরজা থেকে তালতলী পর্যন্ত নদী ভাঙন রোধে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেছে ইতালি মার্কেট একতা যুব সংঘ ও নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে নদীতীরবর্তী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নদীভাঙনে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে ভাঙন প্রতিরোধের দাবি এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা জানান, মুছাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন ইতোমধ্যে দাগনভুইয়া, সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার মানচিত্র পালটে দিতে শুরু করেছে। এই ভাঙনে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক ঘরবাড়ি ইতোমধ্যে নদীতে চলে গেছে। অনেক পরিবার তাদের বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। ভাঙনের গতি অব্যাহত থাকলে চরদরবেশ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা অস্তিত্ব সংকটে পড়বে বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এলাকাবাসীরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ এবং নদীর বাঁকা অংশ ড্রেজিংয়ের মাধ্যমে সোজা করে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন। অন্যথায় তারা সতর্ক করেন, পুরো চরদরবেশ ইউনিয়নের একটি বড় অংশ ভবিষ্যতে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় মাহবুবুল হক, সফি উল্লাহ, মো. ইয়াসিন ও আব্দুর রহিমসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: ময়মনসিংহে বিজয়া দশমী: ব্রহ্মপুত্রের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে বিউটি পার্লারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


নরসিংদীতে বিউটি পার্লারকে জরিমানা

জেলা সদরের উপজেলা মোড়ে অবস্থিত ‘লেডি জোন বিউটি পার্লার’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে অভিযান চলাকালীন দেখা গেছে, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স আপডেট করা হয়নি।

এছাড়া একাধিক পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই এবং কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত হতে দেখা যায়।

এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় এই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মামলার প্রসিকিউশন পরিচালনা করেন এসআই মো. মান্নান। অভিযানের শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয় এবং এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ আক্রমণ ঠেকাতে গিয়ে বিধ্বস্ত ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


রুশ আক্রমণ ঠেকাতে গিয়ে বিধ্বস্ত ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান

রাশিয়ার হামলা প্রতিহত করার প্রক্রিয়ায় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার ছোড়া লক্ষ্যবস্তু ধাওয়া করার সময় ফ্রন্টলাইনে মিশন চালানোর মধ্যে বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি ঘটেছে।

 

বুধবার ইউক্রেনের বিমানবাহিনী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

যুদ্ধবিমানটি রাশিয়ার করা আকাশপথের হামলা ও লক্ষ্যবস্তু চিহ্নিত করে ধ্বংসের মিশনে নিয়োজিত ছিল। অনলাইন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সম্মুখ যুদ্ধে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট জরুরি ব্যবস্থা নিয়ে বিমান থেকে বের হয়ে আসেন।

 

তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত উল্লেখ করা হয়েছে।

 

দুর্ঘটনাস্থলে ইউক্রেনের বিশেষজ্ঞ টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। বিমানটিতে কোন ধরনের কারিগরি সমস্যা ঘটেছিল তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

দুর্ঘটনায় কোনো সাধারণ মানুষ হতাহত হননি এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।

 

ইউক্রেন নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ ন্যাটোর কয়েকটি পশ্চিমা মিত্র দেশের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে এসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চল ongoing war মধ্যে একটি এফ-১৬ হারানো ইউক্রেনের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়গা বিক্রি না করায় চলাচলের রাস্তা বন্ধ, খুলে দেওয়ার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


জায়গা বিক্রি না করায় চলাচলের রাস্তা বন্ধ, খুলে দেওয়ার নির্দেশ আদালতের

জায়গা বিক্রি না করায় নোয়াখালী সদরের লক্ষীণারায়ণপুর গ্রামে ৩০ বছরের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কবিরের নেতৃত্বে প্রতিপক্ষ গংরা।

গত সাত মাস ধরে নৌকা দিয়ে চলাচল করছে দুইটি পরিবার। স্কুল কলেজের শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মাঝে চলছে মানবতার জীবন।

এ ঘটনার প্রেক্ষিতে নোয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী আনোয়ার হোসেন সুমান বাদী হয়ে প্রতিপক্ষ কবির ও বেলাল এবং নয়ন বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। বিজ্ঞ আদালত দ্রুত চলাচলের পথ খুলে দেওয়ার জন্য সুধারাম থানাকে নির্দেশ দেন।

এদিকে, সুধারাম থানার এসআই লন্ডন বাবুর নেতৃত্বে একজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দেন এবং অপসারণের চেষ্টা করেন। তবে এক পর্যায়ে প্রতিপক্ষের বাধার মুখে পুলিশ সরে আসেন।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে এই পথ দিয়ে চলাচল করছেন। প্রতিপক্ষ কবির গংদের চাহিদা অনুযায়ী জমি বিক্রি না করায় তারা তাদের চলাচলের পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। প্রশাসনের নির্দেশও মানছেন না। গত সাত মাস ধরে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। তারা মানবতার জীবন যাপন করছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশে এসআই লন্ডন বাবুর নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রতিপক্ষরা আদালতের আইন অমান্য করলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন বোলারের বল খেলতে ‘ভয় লাগছে’ জানালেন সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


কোন বোলারের বল খেলতে ‘ভয় লাগছে’ জানালেন সূর্যবংশী

 

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পর থেকেই ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০২৫ সালের এপ্রিলে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল অভিষেকের পর থেকেই তিনি নজর কেড়েছেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক হয়ে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতার পাশাপাশি আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন বৈভব। এরপর থেকেই জাতীয় দলে তাকে নেওয়ার জোর দাবি উঠতে শুরু করে। এই তুমুল আলোচনার মাঝে রাজস্থান রয়্যালসের করা তার একটি পুরনো সাক্ষাৎকার আবারও স্পটলাইটে এসেছে।

আইপিএল শেষে দলের সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ দুই সদস্যের এক যৌথ সাক্ষাৎকারের আয়োজন করেছিল রাজস্থান কর্তৃপক্ষ। যেখানে বৈভব সূর্যবংশীর সঙ্গে মুখোমুখি বসেছিলেন রবীন্দ্র জাদেজা। দুজনকেই একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল—এমন কোনো বোলার আছেন, যাকে সামলাতে ভয় পান বা মুখোমুখি হতে চান না?

প্রশ্ন শুনে শুধুমাত্র ১৪ বছর বয়সী (তৎকালীন) বৈভবের ঝটপট উত্তর ছিল, ‘এখনো তেমন কেউ নেই!’ পরক্ষণেই তিনি স্পষ্ট করে বলেন, ‘আইপিএলের কথা বলছেন? সত্যি বলতে, তেমন কোনো বোলারকে এখনো পাইনি।’ একই প্রশ্নের জবাবে জাদেজা হাসতে হাসতে বলেছেন, ‘জোফরা আর্চার! ভাগ্য ভালো যে ও আমাদের দলেই খেলে।’

পুরো টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুয়াহাটির লড়াইটিকে বেছে নিয়েছেন বৈভব। তার ভাষ্য, ‘গতবার বেঙ্গালুরুর কাছে দুটো ম্যাচেই হেরেছিলাম আমরা। তাই এবার ওই ম্যাচটা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম সবাই। ওটাই আমার চোখে সেরা।’

আইপিএলে কোনো বোলারকে সমীহ না করলেও সাম্প্রতিক ইংল্যান্ড সফরে সতীর্থ জোফরা আর্চারের পেস অগ্নিপরীক্ষায় পড়তে হয়েছে বৈভবকে। ডার্ক চেরি হাতে আর্চারের তোপ সামলাতে তিনি রীতিমতো হিমশিম খেয়েছেন। তিন টি-টোয়েন্টির সিরিজে বৈভবের ব্যাট থেকে যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান আসে। এর মধ্যে প্রথম দুই ম্যাচেই তাকে প্যাভিলিয়নের পথ দেখান সেই আর্চারই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%