ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম জামায়াতে আমির নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ


চট্টগ্রাম জামায়াতে আমির নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর নগরীর জিইসি কনভেনশন হলে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে চট্টগ্রাম মহানগর আমিরের ভোটগ্রহণও সম্পন্ন হয়।

সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও এমপি শাহজাহান চৌধুরীকে ভোট না দিতে কৌশলে রুকনদের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম বিভাগের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। এই পরিস্থিতিতে চট্টগ্রাম জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আমির নির্বাচন নিয়ে মহানগর নেতাদের মধ্যে স্থানীয় পর্যায়ে স্পষ্ট বিভক্তির চিত্র ফুটে উঠেছে। বর্তমানে শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতের নেতারা জানান, ১৮ অক্টোবর জিইসি কনভেনশন হলে রুকন সম্মেলন ও আমির নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুন: যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা

সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শাহজাহান। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রে দায়িত্বরত কোনো জনশক্তিকে আমির পদে ভোট দেওয়া যাবে না।’

এছাড়াও রুকন সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মহানগর আমির নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

জামায়াতের একাধিক রুকন যুগান্তরকে জানান, কেন্দ্রের জনশক্তি বলতে মহানগর জামায়াতের সাবেক আমির ও এমপি শাহজাহান চৌধুরীকে বোঝানো হয়েছে। কারণ চট্টগ্রাম মহানগরীতে শাহজাহান চৌধুরীর প্রভাব সবচেয়ে বেশি। তার গ্রহণযোগ্যতাও অন্যদের চেয়ে আলাদা। শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমির থাকা অবস্থায় দলটি গতিশীল ছিল। তাকে আমিরের পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেই গতি অনেকটাই মন্থর হয়ে গেছে। সেই রমরমা অবস্থা আর নেই।

শাহজাহান চৌধুরী নগর জামায়াতের আমির থাকাকালীন দেওয়ানবাজারের মহানগর অফিসে নেতাকর্মীদের উপস্থিতিতে সবসময় জমজমাট থাকত। সরব থাকত। সেই সরব উপস্থিতি এখন নেই।

আরও পড়ুন: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

আলমগীর হোসেন নামে এক দায়িত্বশীল যুগান্তরকে বলেন, চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামীতে স্থানীয় পর্যায়ে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। একপক্ষে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস। তাদের বলয়ের বাইরে গেলেই ভিন্ন চোখে দেখা হচ্ছে।

এ ব্যাপারে জামায়াতের চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শাহজাহান যুগান্তরকে বলেন, ‘একটি শাখার আমির নির্বাচনের ভোটার হচ্ছেন তারা, যারা রুকন। সংশ্লিষ্ট শাখায় কোনো রুকন যদি সংশ্লিষ্ট ভোটার তালিকার বাইরে কাউকে ভোট দেন, কেন্দ্রের বা অন্য কোনো শাখার কাউকে ভোট দেন, তবে সঙ্গতকারণে ওই ভোটটি বাতিল হয়ে যাবে। তাই আমার ইনস্ট্রাকশনে (নির্দেশনায়) ছিল ভোটার তালিকার বাইরে আমাকেও কোনো ভোট দেবেন না। অন্য কাউকেও ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘আমির নির্বাচনের স্বাধীনতা রুকনদের ওপর। আরেকটা কথা যেটা বলা হচ্ছে— যে তিনি (শাহজাহান চৌধুরী) দীর্ঘ সময় আমির ছিলেন, তার কারণে নেতৃত্ব তৈরি হচ্ছে না। রুকনদের অধিকার আছে ওই আমিরকে বাদ দিয়ে সেখানে আরও পোটেনশিয়াল নেতৃত্ব থাকলে তাকে ভোট দেওয়ার।’

২০২৪ সালের ২৮ অক্টোবর শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরীর আমির হিসেবে শপথ নেন। গত বছরের ১৪ জুন ‘জরুরি দায়িত্বশীল বৈঠকে’ শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয় নজরুল ইসলামকে। একই বছরের ৫ নভেম্বর সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য আমির নির্বাচিত হন নজরুল ইসলাম। ওই দিন নগর জামায়াতের অফিসে (বিআইএ মিলনায়তনে) তাকে আমির হিসেবে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান।

আরও পড়ুন: রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে জামায়াতের ৩ হাজার রুকন রয়েছেন। ১৮ অক্টোবর অনুষ্ঠিত রুকন সম্মেলনে এদের অধিকাংশই উপস্থিত ছিলেন এবং তারা আমির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। শাহজাহান চৌধুরীর নাম আমিরের প্যানেল বা প্রার্থী তালিকায় না থাকায় অনেক রুকন ভোটাধিকার প্রয়োগ করেননি বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেন। ২০২৪-২৫ সেশনে রুকনদের ১ হাজার ৪০০ ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছিলেন শাহজাহান চৌধুরী।

সর্বশেষ গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত রুকন সম্মেলনে আমির নির্বাচনের ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ডিসেম্বরে ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রভাব বিস্তার এবং প্যানেলে নাম না রাখায় এবারও (২০২৬-২৭) মেয়াদের জন্য বর্তমান আমির নজরুল ইসলাম পুনরায় আমির নির্বাচিত হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ‘বিতর্কিত’ হয়ে পড়েছিলেন শাহজাহান চৌধুরী। সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত থেকে নির্বাচন করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হলেও নগর জামায়াতের আমিরের পদ থেকে তাকে বাইরে রাখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামী গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দুই ছিনতাইকারী, চার মাদকসেবী, বিভিন্ন অপরাধে সাতজন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী হলেন মো. শাকিল (১৮) এবং আব্রাহাম আলভী রাফি (১৯)। শাকিল সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ আদর্শগ্রামের বাসিন্দা। অপরদিকে, রাফি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা।

গ্রেফতার চার মাদকসেবীর মধ্যে রয়েছেন মো. জোবায়ের (২৫), মো. মোজাম্মেল (৩০), মো. ফয়সাল উদ্দিন অমি (২৮) এবং উদ্যিমা রাখাইন (৫৫)। জোবায়ের কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া, মোজাম্মেল শহরের জিয়া গেস্ট হাউস এলাকার একটি অটোগ্যারেজ, অমি বার্মিজ মার্কেট-সংলগ্ন স্কুল রোড এবং উদ্যিমা রাখাইন বড়বাজারের রাখাইনপাড়া এলাকার বাসিন্দা।

বিভিন্ন অপরাধে গ্রেফতার সাতজনের মধ্যে সৈয়দ আমিন (২৬), অভি দাশ (২৯), মোহাম্মদ আরমান (২০), আশ্রাফ আলী (২৮), মো. সাইফুল ইসলাম (২৫), ইমরান (২২) এবং হাবিব (২৮) অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্ববর্তী মামলার তথ্য রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সৈয়দ আমিনের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। অভি দাশের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। মোহাম্মদ আরমানের বিরুদ্ধে মারধর, অপহরণ ও হুমকির অভিযোগে একটি মামলা রয়েছে। হাবিবের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলা রয়েছে।

এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি মহি উদ্দিন (৩৫) এবং সাহাদাত (২৩) গ্রেফতার করা হয়েছে। মহি উদ্দিন কক্সবাজার পৌরসভার নাজিরারটেকের সমিতিপাড়া-মোস্তাকপাড়া এলাকার বাসিন্দা। সাহাদাত সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারী গ্রেফতারসহ অপরাধ দমনের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে মনোরঞ্জন রায় (৫৫) নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিক্ষক মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের পুত্র ছিলেন। তিনি পার্বতীপুর চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বসতবাড়ির সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামান গংদের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। রবিবার দুপুরে রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে শিক্ষক মনোরঞ্জন রায় বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন রায়ের ওপর আকস্মিক হামলা চালায়। তারা গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে শিক্ষক মনোরঞ্জন রায় গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পর স্থানীয় একজন বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। এরপর পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসাদুজ্জামানকে আটক করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়: ন্যানো ইউরিয়া উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়: ন্যানো ইউরিয়া উদ্ভাবন

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন লাভ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ পেটেন্ট অফিস তার উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে।

কৃষিতে ন্যানো ইউরিয়ার ব্যবহার ব্যাপকভাবে কমিয়ে দেবে ফসলের উৎপাদন খরচ। ৪ হাজার ২০০ টাকার প্রচলিত ইউরিয়া সারের পরিবর্তে ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ হবে মাত্র ২৩০ টাকা।

ড. জাভেদ হোসেন খানের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ন্যানো ইউরিয়ার পেটেন্টের জন্য আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আবেদনটির অনুমোদন পাওয়া যায়নি। পরবর্তীতে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সরাসরি দিকনির্দেশনা ও সহযোগিতায় পেটেন্ট অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে যায়।

পেটেন্ট অনুমোদনের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. জাভেদ হোসেন খান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমাদের গবেষণা ও উদ্ভাবনের মূল লক্ষ্য হলো দেশের মানুষের কল্যাণ সাধন। দেশের মাটি, দেশের কৃষি এবং কৃষকের স্বার্থকে সামনে রেখেই আমরা কাজ করছি।" ন্যানো ইউরিয়া কার্যকরভাবে প্রয়োগ করা গেলে ইউরিয়া সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি, সারের অপচয় হ্রাস, উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পরিবেশের ওপর সারের অতিরিক্ত ব্যবহারের চাপ কমাতেও এটি ভূমিকা রাখবে। দেশীয় গবেষণালব্ধ প্রযুক্তিকে বাস্তব প্রয়োগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ পেটেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন উদ্ভাবনটির কার্যকর বাণিজ্যিকীকরণ, কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তিটি পৌঁছে দেওয়া এবং দেশের কৃষি ও শিল্প খাতে এর সম্ভাবনাকে কাজে লাগানোই হবে পরবর্তী লক্ষ্য।

পেটেন্ট পাওয়ার আনন্দ প্রকাশ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের দীর্ঘদিনের সাধনা ও গবেষণার ফসল এই ন্যানো ইউরিয়া সারের পেটেন্ট প্রাপ্তি যবিপ্রবি পরিবারসহ সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।"

তিনি আরও বলেন, "এই যুগান্তকারী উদ্ভাবন কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতাই প্রমাণ করে না, বরং দেশের কৃষি খাতে এক বিরাট বিপ্লব ঘটানোর সম্ভাবনা তৈরি করেছে।" প্রচলিত ইউরিয়া সারের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং পরিবেশবান্ধব উপায়ে সমান পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে এই প্রযুক্তি আমাদের কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ কমিয়ে আনবে। একই সঙ্গে এটি সরকারের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং ইউরিয়া আমদানির ওপর নির্ভরতা কমাতে অনন্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, ড. জাভেদের এই সাফল্য আমাদের অন্যান্য গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনমূলক কাজে আরও বেশি অনুপ্রাণিত করবে।" যবিপ্রবি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত এমন সৃজনশীল এবং বিজ্ঞানভিত্তিক গবেষণাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমি অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানকে এই ঐতিহাসিক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বাংলাদেশে ন্যানোটেকনোলজি গবেষণার বিকাশে অধ্যাপক ড. জাভেদ হোসেন খান দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ২০১৩ সাল থেকে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠিত ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম) ল্যাবে ন্যানোটেকনোলজি ও উন্নত উপকরণ নিয়ে গবেষণা পরিচালিত হচ্ছে। ২০২৫ সালে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হন।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন উদ্ভাবনটির আরও উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি করেছে। যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনটি কৃষিক্ষেত্রে প্রয়োগ করা গেলে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

চট্টগ্রাম, ২৫ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ মন্তব্য করেছেন যে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি উল্লেখ করেন যে, মাঠপর্যায়ে সঠিক এবং নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে। এতে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য এবং অপব্যবহারের সুযোগ থাকবে না।

আজ চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ আরও বলেন, সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন, শাহীনুর আলম শাহীন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সঠিক তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%