০৪:০৬ পি.এম
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৩৫) নামক এক জামায়াত নেতার মৃত্যু ঘটেছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, রোববার (৩১ মে) রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার কামড় দেয়। ঘুম ভাঙার পর তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন।
আরও পড়ুন: মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী
স্থানীয় সূত্র জানায়, রাতে শাফায়াত উল্লাহ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এই সময় একটি বিষধর সাপ তার কামড় দেয়। পরে রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।
এই বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন