ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুর্মিটোলা গলফ কোর্সে নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন


কুর্মিটোলা গলফ কোর্সে নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ২৩ অক্টোবর শুক্রবার সকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মটোলা গলফক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ–জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ফলে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং তিনি শ্রীপুর বাজারের একজন ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানিয়েছেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ চালককে শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় ৭.৬ কিমি দীর্ঘ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


দক্ষিণ আফ্রিকায় ৭.৬ কিমি দীর্ঘ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার জাতীয় মালবাহী রেল পরিচালনা প্রতিষ্ঠান ‘ট্রান্সনেট ফ্রেইট রেল’ নতুন একটি বিশ্বরেকর্ড গড়ে বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেন সফলভাবে চালানোর কৃতিত্ব অর্জন করেছে।

এই রেকর্ড ভঙ্গকারী ট্রেনটির মোট দৈর্ঘ্য ছিল ৭.৬ কিলোমিটার, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ৬৯৬টি খালি মালবাহী ওয়াগন, একাধিক লোকোমোটিভ এবং ক্রু কোচ। ট্রেনটি দক্ষিণ আফ্রিকার লোহা আকরিক রপ্তানি রুটে সালদাহা বন্দর থেকে নর্দান কেপের খনি পর্যন্ত চলাচল করে।

২০০১ সালে ৬২৫টি ওয়াগন নিয়ে দীর্ঘতম মালবাহী ট্রেন চালানোর রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। দক্ষিণ আফ্রিকা এখন সেই রেকর্ড ভেঙে নিজেদের নামে এই গৌরব অর্জন করেছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, ভারসাম্যপূর্ণ ব্রেকিং এবং শক্তি ব্যবস্থার মাধ্যমে এত দীর্ঘ একটি ট্রেন সফলভাবে নিয়ন্ত্রণ করা দেশটির উন্নত প্রকৌশল ও অপারেশনাল দক্ষতার প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় সিফাতুন নূর সিফাত (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৪ অক্টোবর, হাতে তৈরি নাশতা নিয়ে বেয়াই বাড়িতে গিয়েছিলেন সিফাতের মা। নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে অভিযোগের সূত্র ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ।

নিহত সিফাতুন নূর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. নূর ও জুহিনুর আক্তারের কন্যা।

এর আগে, ১৪ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের মা জুহিনুর আক্তার।

তিনি অভিযোগ করেন, পাঁচ মাস আগে পারিবারিকভাবে পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁ বাড়ির বাসিন্দা মো. তারেকের (২৬) সঙ্গে সিফাতুনের বিয়ে হয়। তারেক দুবাই প্রবাসী। বিয়ের কয়েক মাস পর তিনি বিদেশে চলে যান। এরপর সিফাত শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত ১৪ অক্টোবর নাশতা নিয়ে বিরোধের জেরে তাকে ও তার মেয়েকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়।

পটিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে জুহিনুর আক্তার উল্লেখ করেন, ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা নিয়ে যান তিনি। নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে অভিযোগ তুলে তাকে ও তার মেয়েকে গালাগাল করা হয়। তিনি জানান, নাশতা কম হলে পরে আরও নিয়ে আসবেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সিফাতের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তাকে কিল-ঘুসি ও লাথি মারেন বলে অভিযোগ করেন জুহিনুর।

তিনি জানান, ১৪ অক্টোবর রাতে দুবাই থেকে তার মেয়ের স্বামী ফোন করে সিফাতের শারীরিক অবস্থার অবনতির কথা জানান। এরপর টানা ৯ দিন চমেকে চিকিৎসাধীন ছিল সিফাত। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সিফাতের বাবা মোহাম্মদ নূর অভিযোগ করেন, মারধরের ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সিফাত আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন ঘটনা সাজানো হয়েছিল।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ওই গৃহবধূকে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কাসহ সৌদির চার শহরে বিপদের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মক্কাসহ সৌদির চার শহরে বিপদের সতর্কতা জারি

মক্কা, জেদ্দা এবং সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে, এই সতর্কতা প্রায় ১০ মিনিট পরেই প্রত্যাহার করা হয়।

শনিবার, বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

কিন্তু, প্রায় ১০ মিনিট পর কর্তৃপক্ষ জানায় যে, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এই ঘটনার একদিন আগে, দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%