০৬:১৪ পি.এম
আজ বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে সদস্য হিসেবে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনার আয়োজন করা হয়।
আরও পড়ুন: রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবক ওয়াসিমের মৃত্যু
এ সময় ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের বিষয়টি উল্লেখ করে বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। চীন-বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফরের বিনিময় এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন