ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোদি সরকারের আমলে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ৪০৮ শতাংশ বেড়েছে


মোদি সরকারের আমলে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ৪০৮ শতাংশ বেড়েছে

ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ান রিলিজিয়াস লিবার্টি কমিশনের (ইএফআইআরএলসি) দ্বারা সংকলিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের ঘটনা প্রায় ৪০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংবাদমাধ্যম ‘মুসলিম মিরর’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিশন ২০১৪ সালে এ ধরনের ১৪৭টি ঘটনা নথিভুক্ত করেছিল, যা ২০২৫ সালে বেড়ে যাচাইকৃত ৭৪৭টি ঘটনায় দাঁড়িয়েছে। এই সংখ্যা আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি। ২০২৫ সালের এই পরিসংখ্যান ২০২৪ সালের ৬৪০টি এবং ২০২৩ সালের ৬০১টি নথিভুক্ত ঘটনার চেয়েও অনেক বেশি।

‘মর্নিং স্টার নিউজ’-এর তথ্যমতে, ২০২৫ সালের প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে— “হেট অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট ক্রিশ্চিয়ানস ইন ইন্ডিয়া: ইয়ারলি রিপোর্ট ২০২৫” (ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা: বার্ষিক প্রতিবেদন ২০২৫)। দেশব্যাপী ছড়িয়ে থাকা মাঠপর্যায়ের সমন্বয়কারী, আইনি উপদেষ্টা, সহযোগী সংস্থা এবং ভুক্তভোগী ও গির্জার নেতাদের সাক্ষ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০০৯ সাল থেকে ইএফআইআরএলসি নিয়মিত এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।

আরও পড়ুন: আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

কমিশন জানিয়েছে, যাচাইকৃত এই ঘটনাগুলো প্রকৃত সংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। কারণ, পাল্টা আক্রমণের ভয় কিংবা পুলিশের নিষ্ক্রিয়তার আশঙ্কায় অনেক ভুক্তভোগীই হামলার ঘটনা নথিভুক্ত করেন না।

ভারতের মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৩ শতাংশ খ্রিস্টান। কমিশনের ২০২৪ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, এসব ঘটনার মধ্যে শারীরিক হামলা, প্রার্থনা সভায় বাধা প্রদান, গির্জা ভাঙচুর, সামাজিকভাবে বয়কট এবং গ্রেপ্তারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ওই প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে উত্তর প্রদেশ (১৮৮টি ঘটনা), ছত্তিশগড় (১৫০টি), রাজস্থান (৪০টি), পাঞ্জাব (৩৮টি) এবং হরিয়ানার (৩৪টি) নাম তালিকাভুক্ত করা হয়েছিল।

প্রতিবেদনের ফলাফল নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ভারতের জাতীয় মহিলা কমিশনের সাবেক সদস্য সৈয়দা হামিদ মন্তব্য করেন, খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা এখন হিন্দুত্ববাদী শক্তিগুলোর একটি ‘রাজনৈতিক হাতিয়ারে’ পরিণত হয়েছে, যা ২০১৪ সালের পর থেকে আরও তীব্র আকার ধারণ করেছে।

জ্যেষ্ঠ আইনজীবী কলিন গনসালভেস খ্রিস্টানদের বিরুদ্ধে নথিভুক্ত বিদ্বেষমূলক অপরাধের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের ‘উদাসীনতার’ সমালোচনা করেন। তিনি আদিবাসী খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইনের বেছে বেছে প্রয়োগ এবং তাদের উপাসনা ও সমাধিস্থ করার অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা

সাবেক প্রধান তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ সতর্ক করে বলেন, খ্রিস্টানদের—বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও ঘরোয়া গির্জাগুলোর (হাউস চার্চ)—ওপর এই সহিংসতা একটি গভীর সামাজিক সমস্যারই প্রতিফলন, যা ভারতের অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ি, ২৮ নভেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

আজ খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম।

পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরে সাচিং প্রু বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই, রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে। তবে প্রশ্ন হলো, তারা কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে?

তিনি উল্লেখ করেন, ২০০৪ সালের ৬ আগস্ট থেকেই তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে শেল্টার দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে তিন মাস অবস্থান করেছিলেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার জানানো হয়েছে।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে যে আস্থার জায়গা তৈরি করেছেন, তা প্রমাণ করে আমরা একসাথে থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না। নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।

গভীর রাতে সন্দেহজনক চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। গত দুই বছরেরও বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সাচিং প্রু বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে 'বাংলাদেশি জাতীয়তাবাদ'-এর দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই সর্বপ্রথম 'চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড' গঠন করেন এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ খামার ও পাঁচ একর করে জমি প্রদানের মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ ত্রিপুরা, জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবীর, ব্যবসায়ী আবদুর রব রাজা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমীর মল্লিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, "একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না।" তিনি বলেন, "কিছু জায়গায় অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কিছু জায়গায় হয়নি। এই সমন্বয় বিগত শিক্ষা সময়ে ছিল না।"

এহছানুল হক মিলন আরও বলেন, "আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সময়ে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে সাজানো যায় তা নিয়ে পরিকল্পনা করেছিলেন।" তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করার কথাও উল্লেখ করেন, যা শিক্ষাকে দ্রুততর করার জন্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, "বিগত ১৭ বছরে এই শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছিল, যা জনগণের কাছে পৌঁছায়নি।"

মন্ত্রী জানান, "সে জন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দেওয়া হয়েছে।" এরপর স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সে জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নতুন বই হিসেবে কারিগরি শিক্ষা আমাদের দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অমানবিক: জাবীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অমানবিক: জাবীন

অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন মন্তব্য করেছেন, জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এবং অমানবিকতার বিরুদ্ধে। যুবলীগের (নিষিদ্ধ) এক নেত্রীর ছেলের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেন।

শনিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তাজনূভা জাবীন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো দানব আর অমানবিক হয়ে আওয়ামী লীগকে ডিল করার চিন্তা সরকারসহ সবাইকে বাদ দিতে হবে। যেকোনো অন্যায়, অন্যায্যতার বিরুদ্ধে মানুষের মুখ খুলে গেছে। সেটা যদি পতিত আওয়ামী লীগের পক্ষেও যায় তাও মানুষ বলবে। জুলাই হয়েছিলই অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে।’

যুবলীগ নেত্রীর ছেলের মৃত্যুতে প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরে তাজনূভা জাবীন বলেন, ‘কারাগারে আটক যুবলীগ (নিষিদ্ধ) নেত্রীর ছেলের মৃত্যুতে, তার প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক হলো। সরকারকে বুঝতে হবে, তাদের প্রত্যেকটি ছোট বড় পদক্ষেপ পুরো জুলাইপরবর্তী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। সরকারের এই অমানবিক সিদ্ধান্তের দায় আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। যেটা আমরা একেবারেই চাই না।’

তিনি আরও বলেন, ‘চলমান আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে যখন সবাই সোচ্চার তখন এরকম ভুল, তাদেরকে অজুহাত/উপলক্ষ্য তুলে দেয় তাদের হিংস্রতার যৌক্তিকতার পক্ষে। আপনারা (সরকার) যে কারণে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় চলমান সহিংসতায় আওয়ামী লীগের হাতে লাশ তুলে দিয়ে তাদের শক্তিশালী না করার কৌশল নিলেন, ঠিক একই কারণে এরকম অমানবিক সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসতে হবে, বিরত থাকতে হবে।’

পোস্টের শেষে তাজনূভা জাবীন বলেন, ‘বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না ওদিকে আসল কালপ্রিট আওয়ামী রাঘব বোয়ালরা বিদেশে, অনলাইনে দিব্যি আছে। অত্যন্ত দুঃখজনক, নিন্দা জানাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, "ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।"

তিনি পাকিস্তান সফরের সময় দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করেছেন। সফরের সময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ প্রতিনিধি দলকে অত্যন্ত অমায়িকভাবে ও আন্তরিকতার সঙ্গে দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে, পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%