ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু


শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা ভবনে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে

আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদটি নির্মিত হয়েছে। জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দরগাহ শরীফের প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে।

আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর আটক

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।#

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেগুলার রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালের সমীকরণ বদল, বিদায় গফের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


পেগুলার রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালের সমীকরণ বদল, বিদায় গফের

জেসিকা পেগুলা দুর্দান্ত একটি জয় নিয়ে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। লিন্ডা নস্কোভার বিরুদ্ধে ৭-৬ (৭-২), ৪-৬, ৭-৫ গেমে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। একই সময়ে তাঁর স্বদেশি কোকো গফ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন। পেগুলার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে উপস্থিত থাকবেন রুশ কিশোরী মিরা আন্দ্রেভা, যিনি আগামী শনিবার মুখোমুখি হবেন পেগুলার সাথে।

বৃহস্পতিবার ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত এই ম্যাচটি ২ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হয়। পুরো ম্যাচে পেগুলা অসাধারণ সার্ভিস প্রদর্শন করেছেন। তিনি নিজের ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ ১৬টি এস মেরেছেন। অন্যদিকে, নস্কোভা করেছেন ক্যারিয়ারসর্বোচ্চ ১৫টি ডাবল ফল্ট। তিন সেটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত পেগুলা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জয় অর্জন করেন।

নির্ণায়ক তৃতীয় সেটে ৪-৫ গেমে পিছিয়ে থাকার সময় নস্কোভার সার্ভিসে ম্যাচ পয়েন্ট পেয়েছিলেন পেগুলা। সেই কঠিন মুহূর্তে পেগুলা সার্ভিস ধরে রাখেন এবং প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান। এরপর নিজের সার্ভিস ধরে রেখে ম্যাচটি শেষ করেন। নস্কোভার বিপক্ষে এটি ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ জয়।

গ্রুপের তিন খেলোয়াড়—নস্কোভা, পেগুলা ও গফ—প্রত্যেকেই দুটি করে ম্যাচ জিতেছেন। ফলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে সেট জয়ের হিসাব নির্ধারক হয়ে দাঁড়ায়। নস্কোভা ৫-২ সেট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করেন। পেগুলার সেট রেকর্ড ৫-৩, অন্যদিকে গফের ৪-৩ সেট রেকর্ড তাঁকে সেমিফাইনাল থেকে ছিটকে দেয়। ফলে ৬-৪, ৭-৫ গেমে মার্তা কোস্তিউককে হারিয়েও ২০২৪ সালের চ্যাম্পিয়ন গফের শেষ চারে জায়গা হয়নি।

এর আগে কোস্তিউকের বিরুদ্ধে গফ দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন। দ্বিতীয় সেটে ১-৫ গেমে পিছিয়ে পড়েও টানা ছয় গেম জিতে ৬-৪, ৭-৫ ব্যবধানে ম্যাচটি জেতেন। তবে সেই জয় সেমিফাইনালের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের দ্বিতীয় সেটে পিঠের সমস্যায় চিকিৎসাও নিতে হয়েছিল তাঁকে।

পেগুলার সেমিফাইনাল প্রতিপক্ষ আন্দ্রেভাকে ঘিরে ম্যাচটির আগে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনের সময় এক লাইভ সম্প্রচারে পেগুলা আন্দ্রেভাকে ‘ডিভা’ বলে মন্তব্য করেছিলেন। তিনি ১৯ বছর বয়সী রুশ খেলোয়াড়কে আরও বিনয়ী হওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন। তবে নিজের মন্তব্য সম্প্রচারিত হচ্ছে, তা বুঝতে পারেননি পেগুলা। পরে এ ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। ডব্লিউটিএর চেয়ারম্যান ভ্যালেরি ক্যামিলোও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পেগুলার কাছে দুঃখ প্রকাশ করেন। এবার সেই আন্দ্রেভার বিপক্ষে কোর্টে নামতে হবে তাঁকে।

অন্যদিকে, নস্কোভা সেমিফাইনালে খেলবেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা সিতোলিনার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো। শনিবার সেমিফাইনাল এবং রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মৌসুমের শেষ এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা আট খেলোয়াড় অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর এলেনা রিবাকিনা। তাঁর পরিবর্তে বিকল্প খেলোয়াড় হিসেবে সুযোগ পান মার্তা কোস্তিউক। তবে কবজির চোটে ভুগতে থাকা ইউক্রেনীয় এই খেলোয়াড় তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ২৮৭৮ শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ২৮৭৮ শিক্ষার্থী অংশগ্রহণ

কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্রগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুল।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়ে থাকে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিএনপি নেতা এবং কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী) আসনের নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় গত ২৫ বছর ধরে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’: সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’: সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতের প্রচেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭ সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্নকে তুলে ধরার জন্য একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের নাম ‘প্রজেক্ট অগ্রযাত্রা’ এবং এর দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।

উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার বাস্তব চিত্র বোঝা।

আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।

হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষা কোনো সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তাদের প্রত্যাশা, কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

তিনি আরও বলেন, একজন আয়োজক হিসেবে তাদের প্রত্যাশা, এই ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। প্রতিটি শিশুর জীবনে নতুন সকাল আসুক এবং প্রতিটি স্বপ্ন বাস্তব হওয়ার সুযোগ পাক।

প্রজেক্টটির হেড মো. নাজমুল হুদা জানান, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ তাদের কাছে শুধুমাত্র একটি আয়োজন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো কাছ থেকে জানতে চেয়েছেন।

তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ তার সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থার মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। তারা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছেন, তবে তাদের প্রত্যাশা, এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে। কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা।

আয়োজকদের ভাষ্য, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। ‘আবেহাও’ সেই প্রত্যাশারই প্রতিফলন, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানি ইউক্রেনকে ২২ কোটি ডলার সহায়তা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


জার্মানি ইউক্রেনকে ২২ কোটি ডলার সহায়তা দিচ্ছে

জার্মানি ইউক্রেনের জ্বালানি, তাপ ও পানি সরবরাহব্যবস্থা সচল রাখতে শীতকালীন সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত ২০ কোটি ইউরো প্রদান করছে। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ ২২ কোটি ১০ লাখে পৌঁছায়।

শুক্রবার বার্লিনে এ ঘোষণা দেওয়া হয়েছে, যা তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়। জার্মান পার্লামেন্টের বাজেট কমিটির অনুমোদনের পর এই অর্থ ছাড় করা হচ্ছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছেন। ওয়াডেফুলের দাবি, এ হামলা ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করার উদ্দেশ্যে চালানো হচ্ছে।

তিনি বলেন, "রাশিয়ার পরিকল্পিত হামলা থেকে একটাই বিষয় স্পষ্ট—গুরুতর আলোচনার পথে না হেঁটে মস্কো মনে করছে, শীতের তীব্রতা তাদের পক্ষে কাজ করবে। তবে তাদের এই হিসাব ব্যর্থ হবে। কারণ, পুতিন ইউক্রেন ও তার সহযোগীদের সহনশীলতা ও দৃঢ়তাকে এখনো অবমূল্যায়ন করছেন।"

জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান জানিয়েছেন, বেসামরিক অবকাঠামো সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জ্বালানি ও পানি সরবরাহব্যবস্থা পুনরুদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনের কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখবে বার্লিন।

রিম আলাবালি রাদোভান এই সহায়তাকে সংহতির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এটি ইউরোপের নিরাপত্তায় অবদান রাখছে এবং ইউক্রেনীয়দের নিজ দেশে বসবাস অব্যাহত রাখতে সহায়তা করছে।"

তিনি যুদ্ধ ও দুর্ভোগের অবসান হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "জ্বালানি খাতে যুদ্ধবিরতি হতে পারে সেই লক্ষ্যে এটি প্রথম পদক্ষেপ।"

আনাদোলু জানাচ্ছে, এ সহায়তা এমন এক সময়ে দেওয়া হচ্ছে, যখন ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও পানি সরবরাহব্যবস্থায় রাশিয়ার হামলা বেড়ে গেছে। এতে দেশটির লাখ লাখ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে কিয়েভ জানিয়েছে।

এদিকে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী দেশ হিসেবে জার্মানি পরিচিত। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনকে ৪৫৭০ কোটি ইউরোর বেশি বেসামরিক সহায়তা দেওয়া হয়েছে অথবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সামরিক সহায়তা হিসেবে জার্মানি দিয়েছে বা বরাদ্দ রেখেছে প্রায় ৫৭৮০ কোটি ইউরো। সব মিলিয়ে সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৩৫০ কোটি ইউরো, যা প্রায় ১১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%