০৬:২৩ পি.এম
ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা, যেখানে ২৩ বছর বয়সী এক তরুণী বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রেমের সম্পর্ক চালিয়ে রাখতে চাননি। এই কারণে ক্ষুব্ধ হয়ে তার ২৫ বছর বয়সী প্রেমিক তাকে গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তরুণী নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হলেও, অভিযুক্ত যুবক পরে থানায় আত্মসমর্পণ করেন।
শুক্রবার সকালে কোলহাপুর জেলার নায়েকওয়াড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম তারান্নুম বশির নায়েক এবং অভিযুক্ত যুবক শ্রিপাদ দিনকর ওয়াডু গারগোটির অবধূত কলোনির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শ্রিপাদ তরুণীকে খাদে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করেছেন।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শ্রিপাদ ও তারান্নুমের বাড়ি একই কলোনিতে মুখোমুখি অবস্থিত। তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। তারান্নুম মহাগাঁওয়ের একটি কলেজে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।
আরও পড়ুন: সৌদিতে কীভাবে কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা
সম্প্রতি তারান্নুমের বিয়ে ঠিক হয় এবং এরপর তিনি শ্রিপাদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে শ্রিপাদ ফোন করে তারান্নুমকে নায়েকওয়াড়ি এলাকার একটি গভীর খাদের কাছে নিয়ে যান। সেখানে কথা বলার সময় তারান্নুম তাকে জানান, তার বিয়ে ঠিক হয়েছে। তাই তাদের পক্ষে আর সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে শ্রিপাদ তাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে তারান্নুমের মৃত্যু ঘটে। ঘটনার পর শ্রিপাদ দাবি করেন যে তারান্নুম নিখোঁজ হয়েছেন। পরে তিনি ভুদারগড় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের ইজমাইল বন্দরে ড্রোন হামলা, দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন