০৯:২৫ এম
মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনেমাটির রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবী অভিনয় করছেন। একই ঘটনায় আশপাশের আরও কয়েকটি শুটিং সেটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ অক্টোবর ভোরে রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাসের পেছনে থাকা একটি অস্থায়ী সেটে আগুনের সূত্রপাত ঘটে। ভোর ৪টার দিকে বিষয়টি ফায়ার ব্রিগেডকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ, অ্যাম্বুলেন্স এবং সংশ্লিষ্ট জরুরি সেবার কর্মীরা। প্রায় ১০০ ফুট বাই ২০ ফুট জায়গাজুড়ে তৈরি সেটটিতে কাঠ, বাঁশ, প্লাস্টিক, এসি ইউনিট এবং সাউন্ড সিস্টেমসহ বেশ কিছু দাহ্য সামগ্রী ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মুম্বাই ফায়ার ব্রিগেডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক ওয়্যারিং ও কেবেলের কাছ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা আশপাশের সেটেও ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার মধ্যে, সকাল ৪টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: পরীমনির জন্মদিনে বিমানে চড়ে এল শিউলি ফুলের শুভেচ্ছা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন