১১:৩১ এম
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা করা হয়েছে বিভিন্ন অভিযোগে।
ডিএমপি জানাচ্ছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগের ৩০, ওয়ারী বিভাগের ৪৬, মতিঝিলে ৯৬, তেজগাঁও বিভাগে ৭৯, মিরপুর বিভাগে ১১৫, গুলশান বিভাগের ৫১, উত্তরা বিভাগের ৫১, গোয়েন্দা বিভাগের (ডিবি) ১২ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন রয়েছেন।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাকু এবং মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
ডিএমপি জানাচ্ছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এখন চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন