ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক


বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

এ বৈঠকটি বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা দেয়ায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জবাবে, জেবিআইসির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সাক্ষাতকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্যরা।

আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ এম


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

এ সাক্ষাৎ বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ইউনিক্লোর প্রতি বাংলাদেশের আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি।

এছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সহযোগিতা দেয়ার কথাও জানান।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাক্ষাতকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানি প্রতিষ্ঠানের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

বিএনপির প্রয়াদ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরাতন জেলের জায়গায় নির্মাণ হবে সিলেটের বিনোদন কেন্দ্র পার্ক হিসেবে। সম্প্রতি সিলেট নগরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির এমনটি জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট শহরে হাঁটার জায়গা নেই। নগরবাসীর হাঁটাচলার সুবিধার্থে আমরা সিলেট নগরের পুরনো কারাগারের জায়গায় একটি আধুনিক ও বিশ্বমানের পার্ক নির্মাণ করবো। এই পার্কটিকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করবো।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাথে আমেদের সবার আবেগের সম্পর্ক। তিনি এই দল ও দেশকে প্রচুর দিয়েছেন। সিলেট তার খুব প্রিয় জায়গা। তিনি তার সব বড় কাজ সিলেট থেকে শুরু করতেন। আমার ইচ্ছা এই পার্কটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করবো।
পার্ক নির্মাণ কাজের শুরু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সভায় সিদ্ধান্ত নিয়েছি, পুরনো কারাগারটি সিটি করর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আগে তারা কিছুটা সময় নিয়েছেন, একটি মেট্রোপলিটন কারাগার নির্মাণের জন্য। বাদাঘাটে নতুন কারাগারের পাশে আরেকটি কারাগার হবে। এজন্য জায়গা অধিগ্রহণ কাজ শুরু হবে। নতুন কারাগার নির্মাণের পরপরই আমরা পুরনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণেল কাজ শুরু করবো।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬ইং) দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এসময় সিলেটকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। যাচাইয়ের ফলাফল পাওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ২০২৮ সালের মধ্যে এসব প্রকল্পের পূর্ণাঙ্গ চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

টংগী গাজীপুর প্রতিনিধি ফারুক হোসেন

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী এলাকায় চাঁদা না পেয়ে কারখানার শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মামুনের ছেলে নাঈম ও তার সঙ্গে থাকা একদল কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলাকায় চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়র মাস্টারশেফের সঞ্চালকের ভূমিকায় মেগান মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


জুনিয়র মাস্টারশেফের সঞ্চালকের ভূমিকায় মেগান মার্কেল

ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল আবারও রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ২০২৭ সালে অস্ট্রেলিয়ার শিশু-কিশোরদের রান্নার প্রতিযোগিতা ‘জুনিয়র মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র নতুন মৌসুমে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে তাঁর সাথে থাকবেন উপস্থাপক ও রাঁধুনি পোহ লিং ইয়ো।

চ্যানেল টেনের ঘোষণার ভিত্তিতে জানা গেছে, ‘জুনিয়র মাস্টারশেফ অস্ট্রেলিয়া’ ছয় বছর বিরতির পর ফিরছে। নতুন মৌসুমে খুদে প্রতিযোগীদের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের পাশাপাশি তাদের উৎসাহিত করার দায়িত্ব পালন করবেন মেগান। ২০২৭ সালে মেলবোর্নে অনুষ্ঠানের শুটিং অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০২৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া সফরের সময় ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র মূল অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে অংশগ্রহণ করেছিলেন মেগান। তাঁর সেই উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ওই পর্বটি ২০২৩ সালের পর অনুষ্ঠানটির সর্বোচ্চ রোববারের দর্শকসংখ্যা অর্জন করেছিল।

নতুন অনুষ্ঠানে যুক্ত হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেগান। তিনি জানান, নিজের সন্তানদের সঙ্গে রান্না করতে ভালোবাসেন এবং ছোট ছোট প্রতিযোগীদের রান্নাঘরে কী তৈরি করে, তা দেখা তাঁর জন্য আনন্দের হবে। এ কারণেই প্রস্তাব পাওয়ার পর তিনি সহজেই রাজি হয়ে যান।

অন্যদিকে, পোহ লিং ইয়োও মেগানের সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত। তাঁর মতে, নতুন মৌসুমে শিশু প্রতিযোগীদের কাছ থেকে মজার ও চমকপ্রদ রান্নার প্রত্যাশা রয়েছে। নতুন আয়োজনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের প্রতিভাবান রাঁধুনিদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%