ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

১৭ বছর ধরে দখলে থাকা সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধারের দাবি, ৩ মাসের আল্টিমেটাম


১৭ বছর ধরে দখলে থাকা সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধারের দাবি, ৩ মাসের আল্টিমেটাম

দীর্ঘ ১৭ বছর ধরে দখলে থাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধার করে দোকান মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে বিশেষ সাধারণ সভা করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকালে ডেমরার সাইনবোর্ড উত্তর এলাকায় দেলোয়ার প্লাজায় অবস্থিত আলমাস রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মার্কেট দোকান মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দখল করে রেখেছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পরও প্রকৃত দোকান মালিকরা এখনো তাদের মার্কেট বুঝে পাননি বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

বক্তারা আগামী তিন মাসের মধ্যে মার্কেটটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) এবং সমিতির প্রধান আইন উপদেষ্টা ড. মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিক, মোঃ আকবর হোসেন, এস. এম. মিজানুর রহমান এবং ব্যানারে পূর্বে সঞ্চালক হিসেবে উল্লেখ থাকা সুরুজ ইসলাম।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং প্রধান আলোচক ড. মোঃ শাহজাহান উভয়েই মার্কেটটি প্রকৃত দোকান মালিকদের বুঝিয়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আমির হোসেন বাদশাহ।

সভায় সমিতির নেতৃবৃন্দ ও মার্কেটের দোকান মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এ জটিলতার অবসান ঘটানোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের মাঠে স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল লিভারপুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


ঘরের মাঠে স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল লিভারপুল

লিভারপুল স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল ঘরের মাঠে।

 

প্রিমিয়ার লিগের অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে অভিষেক ঘটে স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজের, যার ফলে লিভারপুল হার থেকে রক্ষা পায়। মুনোজের শেষ মুহূর্তের অসাধারণ গোলে ফরেস্টের সাথে ২-২ গোলে ড্র করে দ্য রেডসরা, ফলে ১ পয়েন্ট নিশ্চিত হয়।

 

ম্যাচের শুরুতে নটিংহাম ফরেস্ট দুবার এগিয়ে গেলেও লিভারপুল শেষ পর্যন্ত সমতা ফেরাতে সক্ষম হয়। নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুল লিগের প্রথম দুই ম্যাচেই ড্রয়ের স্বাদ গ্রহণ করল।

ম্যাচের ২৪ মিনিটে, মর্গান গিবস-হোয়াইটের পাস পেয়ে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড দান এনদোয়ে চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে নটিংহাম ফরেস্টকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ১৫ মিনিটের মধ্যে কোডি গাকপোর বাড়ানো লো-ক্রস থেকে আলেকজান্ডার ইসাক ফাঁকা পোস্টে ট্যাপ-ইন করে লিভারপুলকে সমতায় ফেরান।

 

ম্যাচের ৭০ মিনিটে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বক্সের ভেতর নিকো উইলিয়ামসকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ফরেস্টকে ২-১ ব্যবধানে পুনরায় এগিয়ে নেন মর্গান গিবস-হোয়াইট।

শেষ সময়ের ৮ মিনিট আগে ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে বল পেয়ে ভিক্টর মুনোজ চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে ক্রসবারে লাগিয়ে বল জালে জড়ান।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি।

 

ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

সম্প্রতি হিমালয়ের বিশাল বরফ ধসে নেপালে এক ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি হয়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬২৬ জন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৪,০০০ মিটারের চেয়েও বেশি উঁচুতে এখন আর তুষারপাত না হয়ে সরাসরি বৃষ্টি হচ্ছে, যা নদীগুলোতে হঠাৎ পানির জোয়ার এনে বিপর্যয় ডেকে এনেছে।

তবে এই ধ্বংসলীলার কথা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। প্রায় পাঁচ মাস আগেই ‘আইসিআইএমওডি’ নামে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, হিমালয়ের বরফ আগের চেয়ে দ্বিগুণ গতিতে গলছে। 

১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে এখানকার হিমবাহগুলো তাদের প্রায় ১২ শতাংশ এলাকা এবং ৯ শতাংশ বরফ হারিয়ে ফেলেছে। ১৯৭৫ সাল থেকে হিসাব করলে এখানকার প্রায় ২৭ মিটার পুরু বরফের স্তর পুরোপুরি গলে গেছে।

উচ্চ হিমালয়ের এই বরফই পুরো এশিয়া মহাদেশের পানির প্রধান উৎস। ভারত, নেপাল, চীন ও ভুটানসহ একাধিক দেশের প্রায় ২০০ কোটি মানুষ পানীয় জল, কৃষিকাজ ও বিজলীর জন্য এই নদীগুলোর ওপর নির্ভর করে। তাপমাত্রা বাড়ায় সেখানকার বরফ গলে খালি পাথর বের হয়ে আসছে, যা সূর্যের তাপ বেশি টেনে নিয়ে অঞ্চলটিকে আরও উত্তপ্ত ও বিপজ্জনক করে তুলছে।

বিজ্ঞানীদের ধারণা, উচ্চ পাহাড় থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীতে গিয়ে পড়ার কারণেই হয়তো নেপালে এমন প্রলয়ঙ্করী ঢল নেমেছিল। হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ার এই চিত্রটি আসলে পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

শনিবার চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের মাঝে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্র, সমাজ, আলেম-ওলামা, ইমাম ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক শিক্ষারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইমামদের খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা সম্ভব। সরকারের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। 

চট্টগ্রাম বিভাগের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলেম-ওলামাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ নাফিসের চার বছরের গবেষণার ফসল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ নাফিসের চার বছরের গবেষণার ফসল

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুরুত্ব এবং ক্রীড়াবিদদের জীবনের ভূমিকা তুলে ধরে ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ শিরোনামে একটি বই লিখেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় নাফিস বইটির মূল ভাবনা এবং এর পেছনের গবেষণার বিষয় তুলে ধরেন। 

বইটিতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, ফুটবলার, ক্রিকেটার ও কোচদের পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড়দের গল্পও স্থান পেয়েছে। যারা হয়তো নিজ নিজ খেলায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি, কিন্তু পরবর্তী জীবনে শিক্ষার সুফল পেয়েছেন।

নাফিস বলেন, ‘এই বইয়ে আন্তর্জাতিক খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার ও কোচদের কথা রয়েছে। একই সঙ্গে এমন সব মানুষের গল্পও আছে যারা সম্ভাবনাময় ক্রিকেটার বা ক্রীড়াবিদ ছিলেন, কিন্তু খেলাধুলায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা কীভাবে তাদের জীবনে সহায়তা করেছে, তা তারা অত্যন্ত সুন্দর ও ভিন্নধর্মীভাবে তুলে ধরেছেন।’

নাফিস জানান, শিক্ষা ও খেলাধুলার মধ্যকার সম্পর্ক নিয়ে শিক্ষাবিদ ও অধ্যাপকদের মতামতও বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বখ্যাত অধ্যাপকরা মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। বিশেষ করে পড়াশোনা ও শিক্ষাজীবনে ভালো ফলাফলের ক্ষেত্রে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আলোকপাত করেছেন তারা।’

নাফিসের মতে, বইটিতে ব্যবহৃত তথ্য সংগ্রহ ও বিন্যাস করতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লেগেছে। যত্রতত্র বা এলোমেলোভাবে উৎস নির্বাচনের পরিবর্তে, তিনি ও তার দল বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদ ও শিক্ষাবিদদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তিনি বলেন, ‘আমরা গত তিন থেকে সাড়ে তিন বছর ধরে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। এটি কোনো এলোমেলো বা অনিয়ন্ত্রিত প্রক্রিয়া ছিল না। বইটিতে ৩৫ জন ক্রীড়াবিদের তথ্য রয়েছে এবং আমরা তাদের সেই তথ্যগুলো গল্পের আকারে উপস্থাপন করেছি।’

নাফিস প্রকাশক ও তার সহকর্মীদেরও ধন্যবাদ জানান। পেশাগত ব্যস্ততার কারণে বইটির জন্য পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হলেও, দীর্ঘদিনের এই প্রকল্পটি শেষ পর্যন্ত প্রকাশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বইটি তৈরির সময় তথ্য ও সম্পদ ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানান নাফিস। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ক্রীড়াবিদদের অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%