ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

লালপুরে তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার


লালপুরে তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

নাটোরের লালপুরে ২৩ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক অপহরণ, গণধর্ষণ, ভিডিও ধারণ এবং ভুয়া পুলিশ সেজে অর্থ দাবির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার আশিক জামান (২০), কাজল ইসলাম (১৯) এবং জোতদৈবকী এলাকার শাকিল ইসলাম বাদল (২৩)।

মামলার এজাহার অনুযায়ী, গত ৩ অক্টোবর আশিক ও কাজল ভিকটিমকে গ্রীনভ্যালি পার্কে ঘুরতে নিয়ে যান এবং পরে জোতদৈবকী গ্রামে শাকিলের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তারা ভিকটিমকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এ সময় শাকিল গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে মেহেদী নামের অপর এক অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভিকটিমের ফোন ছিনিয়ে নিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন। পরের দিন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার (৫ অক্টোবর) ভোরে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত কাজল ও শাকিলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ‘১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ‘১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে রোববার রাতে কিশোর গ্যাং-১২০৭ গ্রুপের দুই লিডারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন; লনিশ^র গ্রামের তারেক হোসেন সৈকত এবং কোমারডোগা গ্রামের জাফর আহমেদ। সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ বিষয় নিয়েও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশে পুলিশের প্রতিটি ইউনিট কিশোর গ্যাংয়ের সক্রিয় অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে চৌদ্দগ্রাম থানা এলাকায় ১২০৭ গ্যাংয়ের মূলহোতা লনিশ^র গ্রামের তারেক হোসেন সৈকত ও কোমারডোগা গ্রামের মোঃ জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, "সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও জানান, অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

 পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদার, মো. আব্দুর রহিম, মোফাজ্জল হোসাইন, খান মো. ইলিয়াস হোসাইন, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং সহকারী শিক্ষক বাদল হোসেন।

সমাবেশে বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিতকরণে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার চরম বৈষম্য শিক্ষক সমাজকে নিরুৎসাহিত করছে। একই যোগ্যতা ও সমান পরিশ্রম করা সত্ত্বেও বেসরকারি শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে এই বৈষম্য দূরীকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে ছত্রানাশক দিয়ে সাড়ে চার বিঘা ধানক্ষেত নষ্টের অভিযোগ চারজনের বিরুদ্ধে কৃষকের এজাহার

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


ঠাকুরগাঁওয়ে ছত্রানাশক দিয়ে সাড়ে চার বিঘা ধানক্ষেত নষ্টের অভিযোগ চারজনের বিরুদ্ধে কৃষকের এজাহার

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ছত্রানাশক স্প্রে করে এক কৃষকের প্রায় সাড়ে চার বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী কৃষক সাদেকুল ইসলাম।

কৃষক সাদেকুল ইসলাম জানান, তিনি বর্গা নিয়ে ওই জমিতে ধান চাষ করেছিলেন। বীজ, সার, শ্রম ও পরিচর্যায় বেশ অর্থ ব্যয় করার পর ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফসল কাটার আগেই জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়। তার অভিযোগ, জমিতে ছত্রানাশক স্প্রে করে ধান নষ্ট করে দেওয়া হয়েছে।

সাদেকুল ও তার পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে মিজান নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। এর আগেও তাদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মিজান। তিনি দাবি করেন, ধানক্ষেতে তিনি কোনো ছত্রানাশক স্প্রে করেননি এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় কৃষক সাদেকুল ইসলাম থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন। ফসল নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি।

কৃষকের অভিযোগ ও অভিযুক্তের বক্তব্যের পর এখন ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের ওকিনাওয়ায় নারীর মরদেহ উদ্ধার, মার্কিন মেরিন সেনা আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


জাপানের ওকিনাওয়ায় নারীর মরদেহ উদ্ধার, মার্কিন মেরিন সেনা আটক

জাপানের ওকিনাওয়া অঞ্চলের একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বিবিসি সূত্রে জানা যায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘটনাটিকে ‘নৃশংস ও জঘন্য’ ডাকাতি ও হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সেনাদের ওপর আরও কঠোর শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, নিহত নারীর নাম ইয়াগি আন্না, যিনি ৩৯ বছর বয়সী। সন্দেহভাজন সেনার নাম ডেভিন জ্যাকব ব্যালার্ড, যিনি ২০ বছর বয়সী এবং মার্কিন মেরিন কোরের ফুতেনমা বিমানঘাঁটিতে কর্মরত।

মার্কিন মেরিন কোর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা জাপানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে একজন মেরিন সেনার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগের বিষয়ে। নিহত নারীর পরিবারের প্রতি তারা সমবেদনা জানায়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, শনিবার ভোরে ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের একটি হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, ওকিনাওয়া জাপানের মূল ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।

কোইজুমি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, মার্কিন সেনাদের জড়িত কোনো ঘটনা বা দুর্ঘটনা স্থানীয় মানুষের মধ্যে বড় উদ্বেগ সৃষ্টি করে।

টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, তারা জাপান সরকার ও স্থানীয় পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। এ ঘটনায় আলোচনা করার জন্য রবিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসকে তলব করেছে।

ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। ওকিনাওয়ার গভর্নর জেন্তা কোজা বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রদেশটি বারবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। তার মতে, এবারের ঘটনা মার্কিন সেনাদের মধ্যে শৃঙ্খলার অভাবকে সামনে এনেছে।

তিনি আরও বলেন, বারবার এ ধরনের ঘটনা ঘটায় সেনাদের শৃঙ্খলা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। এটি ওকিনাওয়ায় মার্কিন সেনাদের জড়িত হওয়া সর্বশেষ ঘটনা। জাপানে দায়িত্ব পালনকারী প্রায় ৫৪ হাজার মার্কিন সেনার অর্ধেকের বেশি ওকিনাওয়ায় অবস্থান করছেন।

এর আগে মার্কিন সেনাদের জড়িত বিভিন্ন ঘটনায় ওকিনাওয়ায় ক্ষোভ ও বিক্ষোভ দেখা গেছে। ১৯৯৫ সালের একটি ঘটনা বড় বিক্ষোভের জন্ম দেয়, যখন ১২ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

২০২৪ সালেও ওকিনাওয়ায় মার্কিন সেনাদের জড়িত চারটি যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এর মধ্যে মার্কিন বিমানবাহিনীর সদস্য ব্রেনন ওয়াশিংটনের ঘটনা উল্লেখযোগ্য, যিনি অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ধর্ষণ ও অপহরণের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%