০৮:৫১ পি.এম
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। টেস্টের প্রথম ইনিংসে ৩৯ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি। তবে, এই ছোট ইনিংসের মধ্যেই একটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় উইকেটকিপার।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর রেকর্ড এখন তার দখলে। এই তালিকায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসকে তিনি পিছনে ফেলে দিয়েছেন।
ডব্লিউটিসিতে ৪৪ টেস্ট খেলে ঋষভ পন্ত ৮৯টি ছক্কা মেরেছেন। অন্যদিকে, বেন স্টোকসের নামের পাশে ৬৪ ম্যাচে রয়েছে ৮৮টি ছক্কা।
আরও পড়ুন: নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা জানান প্রতিমন্ত্রী আমিনুল হক
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, যিনি ৪০টি টেস্টে ৫৬টি ছক্কা মেরেছেন। ডব্লিউটিসির ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক রানও পন্তের।
৪৪টি টেস্টের ৭৬টি ইনিংসে তার গড় ৪৩.০৪ এবং স্ট্রাইক রেট ৭৪-এর বেশি, যেখানে তার সংগ্রহ ৩,০৯৯ রান। এর মধ্যে সাতটি শতরান এবং ১৮টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১৪৬।
এই বছর পাঁচটি টেস্টের ছ’টি ইনিংসে ৬৬.৬৬ গড় নিয়ে ৪০০ রান করেছেন তিনি। ওয়েলিংটনে একটি দুর্দান্ত শতরান (১৫৩ বলে ১২৮ রান) ছাড়াও তার ঝুলিতে তিনটি অর্ধশতরান রয়েছে। উল্লেখ্য, ওই ম্যাচটি ড্র হয়েছিল।
আরও পড়ুন: টাইমের বর্ষসেরা ছবিতে এনজোরের ফাউল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন