ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাবুগঞ্জে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন


বাবুগঞ্জে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন

মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে 'হাইজিন কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে, যা কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বাস্তবায়িত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল দশটায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিচ তলায় হাইজিন কর্নারটি উদ্বোধন করা হয়, যা transforming Lives Through Nutrition প্রকল্প ও (আইডিই) International Development Enterprises, Bangladesh এর সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়েদা আখতার এবং বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।

আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, "মেয়েদের বয়ঃসন্ধিকাল সময়ে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে সোনাকাটা ইকোপার্কের বেহাল দশা, এক যুগেও হয়নি সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ এম


তালতলীতে সোনাকাটা ইকোপার্কের বেহাল দশা, এক যুগেও হয়নি সংস্কার

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত ফাতরার বনে সরকারীভাবে নির্মিত ‘সোনাকাটা ইকোপার্কটি’ বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে ইকোপার্কের ভেতরে ভাঙা রাস্তা ও সেতুর পাটা ভেঙে যাওয়ার কারণে চলাফেরায় ভোগান্তির সম্মুখীন হচ্ছেন দর্শনার্থীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের সখিনা বিটে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ৬৩৪ একর জমির উপর একটি ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়। এই সময়ে বনের ভেতরে পর্যটকদের জন্য বনভোজনের স্থান, চলাচলের জন্য ১৬টি কাঠের সেতু, ৪টি গভীর নলকূপ, ৪টি শৌচাগার, ৪টি বিশ্রামাগারসহ সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ইটের সড়ক নির্মাণ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠার ১২ বছর পরেও কোন দৃশ্যমান সংস্কার করা হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টেংরাগিরি ইকোপার্কে প্রবেশের আগে সকিনা খালে নির্মাণাধীন ব্রীজটির উচ্চতা কম এবং এ্যাপ্রোচ সড়কের এলজিইডি’র ডিজাইন সঠিক না হওয়ায় প্রায় আড়াই বছর ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে ঘুরতে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়ছেন। কিছু পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় ইকোপার্কে প্রবেশ করলেও অনেকেই ফিরে যাচ্ছেন। পার্কের চলাচলের সুবিধার্থে নির্মিত সেতুগুলোর পাটা উঠে যাওয়ায় সেতু এবং সড়কের ইট উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইকোপার্কের ভিতরে গভীর নলকূপ অকেজো অবস্থায় রয়েছে, শৌচাগারের দরজা-জানালা ও বেসিন ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বন্যপ্রাণীদের থাকার স্থানের চারপাশে নির্মিত লোহার গ্রিলে মরিচা ধরে ভেঙে গেছে এবং দেয়ালের পলেস্তারাও খসে পড়েছে। ইকোপার্কের ভেতরে কুমির প্রজনন কেন্দ্রের অবস্থাও ঝুঁকিপূর্ণ। এছাড়াও বনের ভেতরে চিতা বাঘ, হরিণ, শুকর, অজগর ও বিভিন্ন প্রজাতির সাপ, কুমির, কাঠবিড়ালী, বানরসহ নানা প্রজাতির বন্য প্রাণী রয়েছে হুমকিতে।

ফেনী থেকে ঘুরতে আসা পর্যটক নাহিদ হোসেন মন্তব্য করেন, "এই ইকোপার্কে ঢুকতে হলে বড় একটি খাল ডিঙি নৌকায় পার হতে হয়। এতে সাঁতার না জানা পর্যটকের জন্য জীবনের ঝুঁকি রয়েছে।" তিনি আরও বলেন, "ইকোপার্কে প্রবেশের নির্মাণাধীন ব্রীজটির কাজ সম্পন্ন হলে ভ্রমণে আরও আনন্দ পাবে পর্যটকরা।"

টাঙ্গাইল থেকে ঘুরতে আসা পর্যটক আশ্রাফ আলী জানান, "পার্কের ভেতরের পরিবেশ খুবই নাজুক। হাঁটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় খুব কষ্ট হচ্ছে পর্যটকদের। খাবার পানির ব্যবস্থা নেই, শৌচাগার ব্যবহার অনুপযোগী।"

পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, "ইকোপার্কটিতে একসময় বিপুল সংখ্যক পর্যটক ঘুরতে আসত। কিন্তু অব্যবস্থাপনা ও অবহেলার কারণে পর্যটনকেন্দ্রটি পর্যটকদের আগ্রহ হারাচ্ছে। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই বর্তমান সরকারের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।"

এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, "ইকোপার্ক সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার করা হবে।"

উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, "প্রদত্ত ডিজাইন পরিবর্তনের অভিযোগে এতদিন নির্মাণ কাজ বন্ধ ছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের কয়েকদফা তদন্ত শেষে পূর্বের ডিজাইন সঠিক বলে মত দিয়েছেন। খুব শীঘ্রই পূর্বের ডিজাইনে ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, "আমি ইকোপার্কটি পরিদর্শন করেছি। এটিকে পর্যটন বান্ধব করার জন্য শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো পোষা বিড়াল ফিওনা’র সন্ধানে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ এম


হারানো পোষা বিড়াল ফিওনা’র সন্ধানে পুরস্কার ঘোষণা

পোষা প্রাণী হিসেবে পরিচিত বিড়ালটির নাম ‘ফিওনা’। গত ২১ জুন তারিখ থেকে বিড়ালটি নিখোঁজ হয়ে যাওয়ার পর অনন্যা জামান নামের এক কলেজ ছাত্রী অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তার পরিবারের সদস্যদের চোখে অশ্রু, এবং তারা প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন এই আশায় যে ফিওনা ফিরে আসবে।

অবশেষে, নিখোঁজ ফিওনার সন্ধানে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এই ঘটনার স্থান বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকা। সেখানে আল-আমিন মসজিদ সংলগ্ন কাজী অফিস গলির বাসিন্দা অনন্যা জামান নামের কলেজ ছাত্রীর পোষ্য ফিওনা, একটি চার বছরের পুরনো পুরুষ বিড়াল, গত ২১ জুন সকালে বাসার পাশের গলিতে বের হয়ে আর ফিরে আসেনি।

ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেছে, ফিওনার সন্ধান দিতে পারলে ওই পরিবারটির পক্ষ থেকে উল্লেখযোগ্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। এই উদ্দেশ্যে পরিবারের মোবাইল নম্বর (০১৭৮৫-৯৪ ৮১ ২৭) প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ এম


বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা আবাস সংকট দূর করার জন্য পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। বুধবার সকাল ১০ টায় কলেজের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হন। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এরপর বেলা ১১ টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এর ফলে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা কিছু রয়েছে, তার অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টির সময় কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন ও রাস্তার ড্রেন সংস্কারের দাবি করেন।

এছাড়াও শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার এবং শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তিন দিনের সময় চেয়েছেন। এর মধ্যে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ এম


প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যার মূল শ্লোগান ছিল “প্লাস্টিক দূষণ আর নয়; বন্ধ করার এখনই সময়”।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু।

বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারা পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল দশটায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%