ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মিশর, তুরস্ক, কুয়েত ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ


মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মিশর, তুরস্ক, কুয়েত ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন করে দেখা দেওয়ার পর তা প্রশমনের লক্ষ্যে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কূটনৈতিক উদ্যোগগুলোকে আরও জোরদার করেছে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিগুলো। এই উদ্দেশ্যে সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ, মিসর, তুরস্ক এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন।

সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টেলিফোনালাপে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্রমবিকাশমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকে "আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার যৌথ প্রচেষ্টা নিয়ে পর্যালোচনা করা হয়েছে।"

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

এছাড়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত মাসে সউদী আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ নেতারা ঐতিহাসিক "মক্কা চুক্তি" স্বাক্ষর করেছেন। উক্ত চুক্তিতে যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ ডোপ টেস্টে পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ ডোপ টেস্টে পজিটিভ

জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।

১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানায়, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা পিচামন মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

আইটিএ জানায়, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যেকোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”

সংস্থাটি আরও জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়া, স্যাম্পল-বি পরীক্ষা করার জন্য অনুরোধ জানানোর অধিকারও তার রয়েছে বলে জানিয়েছে আইটিএ।

দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন।

১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, "সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে।"

তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, "সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলেই সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে।" তিনি উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গণভোটের রায় মেনে নেয়নি। সংসদে জুলাই সনদ অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করেছে।

তিনি আরও বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলে।" সরকার ক্ষমতা গ্রহণের ৭ মাসের মধ্যে ৩ বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, "বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা তাকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিলাম।" তবে তখনও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর ব্যর্থতায় সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। বর্তমানে আবার তাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দিয়ে জনগণকে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, "জনগণ এখন আর বলেন না, বিদ্যুৎ যায় আর আসে। জনগণ বলে, টুকু যায় আর আসে।"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে বিরোধীদলের সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে।" নতুবা জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে, পরে দেখা যাবে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুটছে। তখন গদি রক্ষা করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে কাল মুখোমুখি ভারত ও জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে কাল মুখোমুখি ভারত ও জাপান

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : আগামীকাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও জাপান। এই ম্যাচের আয়োজন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা হয়েছে।

তবে, টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচটি নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পূর্ব জাপানে টাইফুন ‘দুজুয়ান’ ধেয়ে আসছে, যা বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যেতে পারে।

বাংলাদেশ সময় সকাল ১০ টায় তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হবে।

টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপান জুড়ে ঝড়-বৃষ্টি চলছে। এর ফলে ২৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি ভারতীয় দল আজ অনুশীলনও করতে পারেনি।

ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, “প্রথমবারের মতো জাপানের বিপক্ষে খেলা আমাদের জন্য একটি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। একটি দারুণ ম্যাচের অপেক্ষায় পুরো দল।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাপান ভারতের ২০তম প্রতিপক্ষ হবে। আইয়ার আরও বলেন, “জাপান খুব সুন্দর দেশ। এখানে আসার পর খুব ভাল অভ্যর্থনা পেয়েছি। দেশটা ঘুরে দেখার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আমরা আটকে গিয়েছি। অনুশীলন করতে পারিনি। আবহাওয়ার কথা আমাদের জানা ছিল না। তবে আশা করছি খেলা হবে।”

ঐতিহাসিক এই ম্যাচকে কেন্দ্র করে জাপান জুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দর্শকদের কথা বিবেচনায় রেখে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে এ ম্যাচের সব টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

টি-টোয়েন্টি ইতিহাসে জাপান এখন পর্যন্ত ৬২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪১টিতে তারা জয়ী হয়েছে, ১৯টিতে পরাজিত হয়েছে এবং ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।

জাপান দল : কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতার মিয়াউচি (উইকেটরক্ষক), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটরক্ষক), শোমা সুগায়া-স্টোর, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

ভারত দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভিপরাজ নিগাম, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাবতলী তরুনীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


গাবতলী তরুনীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সোমবার (২১শে সেপ্টেম্বর-২৬) দিনব্যাপী বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের তরুণীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ড শেষে প্রথম স্থান অধিকার করে "রাখে আল্লাহ মারে কে" এবং দ্বিতীয় স্থান অর্জন করে "বিজয় উল্লাস" নৌকার মালিক। ১০নং বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ সহমিনা আক্তার রুমা আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর হোসেন আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক বাবুল মন্ডল, মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রিবন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তৌরাত হোসেন পাইলট, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ সজীব প্রাং, বালিয়াদিঘী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক নোমান বাবু, মহিলাদল নেত্রী নাজমা বেগম, মাজেদা ইয়াসমিন টুনি, লিপি আক্তার আশা, সাবিনা বেগম, শাবানা বেগম, পারুল বেগম।

এরপর চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয়েই বিজয়ী নৌকা মালিকের হাতে পুরস্কার হিসেবে (প্রত্যেককে একটি করে গরু) মোট ২টি গরু প্রদান করেন অতিথিবৃন্দ। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে তরুণীহাট চত্বরে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় লাখ মানুষের সমাগম ঘটে। দুই দিনব্যাপী মেলায় বৃদ্ধ, নারী, পুরুষ, তরুণ, তরুণী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে নদীর দুইপাড়ে লাখো মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজমান ছিল। ঢোলের তালে তালে মাঝিদের হৈ-হৈ-রব এবং বৈঠার ছন্দে পুরো ইছামতী নদী মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলোর ছন্দময় গতি ও মাঝিদের নৌকা চালানোর দক্ষতা উপভোগ করেন লাখো দর্শনার্থীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%