১১:২৫ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
বিশেষ অভিযান চালিয়ে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. গোলাপ মিয়া (৫২), মো. জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মোছাম্মত মেহেজাবিন (১৯), মো. আব্দুর রহিম (১৯), নিলয় (২১), মো. আমির (২২), মো. আতাউর রহমান (২৩), মো. হাসান (২৫) ও মো. রাসেল বেপারী (৩২) রয়েছেন।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
এদিকে, মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তালিকায় মো. আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), মো. আলম (৫২), শাহীদা বেগম (৪৪), মো. ইয়াসিন (২২), মো. সাকিব (২১), মো. সানি (১৮), মো. আল আমিন (১৮), মো. সাজ্জাদ (২৭), মো. রাব্বি (১৯), মো. জুব (১৮), মো. রানা (৩২), মো. সুজন মিয়া (২৫), মো. মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) এবং মো. ইয়াছিন (৩১) অন্তর্ভুক্ত রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী দেখা গেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন