ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সিসিকের সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি'র ৭০ নেতাকর্মী খালাস


সিসিকের সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি

সিলেট সিটি করপোরশনের (সিসিক) সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দেন আদালত। এর ফলে দীর্ঘ ১১ বছর পর মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হলো।

সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত

এর আগে একই ঘটনায় দায়ের করা মামলার দণ্ডবিধির ধারার অংশে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। ফলে সর্বশেষ বিস্ফোরক আইনের মামলায় রায়ের মাধ্যমে এ ঘটনায় দায়ের করা দুই মামলাতেই সব আসামি খালাস পেলেন।

মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদ প্রমূখ।

মামলা থেকে খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ এনে পুলিশ মামলাটি দায়ের করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটির রায়ে সকল আসামীকে খালাস প্রদান করা হলো।

আরও পড়ুন: জবি দিবসে নিরাপত্তা ব্যবস্থা, চার প্লাটুন পুলিশ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে বিক্ষোভে উত্তাল, ভয়াবহ সংঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


মণিপুরে বিক্ষোভে উত্তাল, ভয়াবহ সংঘাতে নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তীব্র বিক্ষোভের মাঝে ভয়াবহ জাতিগত সংঘাত নতুন করে ছড়িয়ে পড়েছে। রাজ্যটিতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পৃথক দুই সংঘাতে।

রোববার (১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মণিপুর রাজ্য পুলিশের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাজ্যের নোনি জেলায় ‘অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীদের’ মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিন সদস্য নিহত হন। একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে ক্যাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়, যারা এই সপ্তাহের শুরুর দিকে নিখোঁজ হয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়।

কুকি জনগোষ্ঠীর মানবাধিকার নিয়ে কাজ করা মণিপুরের একটি শীর্ষ সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তারা বলেছে, সন্ত্রাসীরা কুকিদের ওপর সরাসরি ও বিনা উসকানিতে হামলা করেছে নিজেদের আদি ভূমিতে।

এদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষের বিক্ষোভ চলছে। এই পরিস্থিতির মধ্যেই ঘটে গেল হত্যাকাণ্ডের ঘটনা।

ভারতের এই প্রান্তিক উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে কুকি ও নাগা উপজাতিদের মধ্যে বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা তাদের নিজস্ব জাতিগত ভূমির দাবি নিয়ে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজন সদস্যের হাতে এক নাগা ব্যক্তি লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন সহিংসতার সূত্রপাত ঘটে। এরপর গত মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তিন কুকি যাজক খুন হন। এই হত্যাকাণ্ডের পর দুই পক্ষের মাঝে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটে।

কুকি ও নাগা সম্প্রদায়ের সাম্প্রতিক সংঘাত মণিপুরের বিরাজমান উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। সরকারি সুযোগ-সুবিধা ও চাকরির কোটাকে কেন্দ্র করে ২০২৩ সালের মে মাস থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই সম্প্রদায়ের সঙ্গেও রক্তক্ষয়ী জাতিগত সংঘাতে লিপ্ত রয়েছে কুকি সম্প্রদায়।

এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বাস্তুচ্যুত হওয়া ৬০ হাজারের বেশি মানুষ এখনও বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে দিন কাটাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে বাকেরগঞ্জের নববধু ধর্ষণের আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ঢাকা থেকে বাকেরগঞ্জের নববধু ধর্ষণের আসামি গ্রেফতার

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে গৃহবধূ ধর্ষণের মামলার আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। বিয়ের ১৭ দিনের মাথায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র এবং বাকেরগঞ্জ থানার তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর পাদ্রিশিবপুর ইউনিয়নের আড়াইবাকী গ্রামে এক নববধূকে বিয়ের ১৭ দিন পর দুলাভাই ও চাচা শ্বশুর নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যায়। পরে, বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে দুলাভাই ইমরান প্যাদা ও চাচা শ্বশুর রাকিব প্যাদার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী গৃহবধূ ২৩ অক্টোবর জেলা লিগ্যাল এইডের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, প্রয়োজনীয় কাগজপত্রসহ ধর্ষকের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয় এবং ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ৩০ অক্টোবর পুলিশ একটি ধর্ষণের মামলা গ্রহণ করে, যার মামলা নম্বর ২৪।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত ধর্ষকদ্বয় পালিয়ে যায়। আসামিদের ধরতে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে সাড়াশি অভিযান চালায়। ৩১ অক্টোবর শনিবার ঢাকার কাচপুর এলাকা থেকে ধর্ষক ইমরান প্যাদা ও রাকিব প্যাদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১ নভেম্বর বাকেরগঞ্জ থানায় আসামিদের হাজির করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক হাসপাতালের সিঁড়ির নিচে উদ্ধার হলো অজ্ঞাত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ঢামেক হাসপাতালের সিঁড়ির নিচে উদ্ধার হলো অজ্ঞাত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে সিঁড়ির নিচে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) রাত ৭টার দিকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সিঁড়ির নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, ওয়ার্ড বয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এক ওয়ার্ড বয় জানিয়েছেন, অসুস্থ অবস্থায় লোকটি ওয়ার্ডের বাইরে সিঁড়ির নিচে ঘুমিয়ে থাকা অবস্থায় মারা গেছেন। তবে ওই স্থানে তিনি কখন এসেছিলেন, তা জানা যায়নি। মাঝে-মধ্যে ওই স্থানে ভবঘুরে প্রকৃতির লোক এসে ঘুমিয়ে থাকে এবং পরে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, লাশটি মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যাবে: সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যাবে: সাইফুল হক

বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে দেশে অপরাধ প্রবণতা ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি উল্লেখ করেছেন, বিশাল বেকারত্বের সাথে সমাজে অপরাধ বৃদ্ধির একটি সরাসরি সম্পর্ক বিদ্যমান। হতাশায় ডুবে যাওয়ার আগেই সরকারের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে বেকার যুবকদের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করা।

আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আউয়াল মাহমুদ সভাপতিত্ব করেন। সাইফুল হক আরো বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে দেশের বিপুলসংখ্যক যুবককে অপরাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পাবে। এই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, জনপ্রত্যাশা পূরণে মানুষের জানমাল এবং জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানুষের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনকে গুরুত্ব দিয়ে মানবিক ও গণতান্ত্রিক দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরো শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরো বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম রকি, ফেরদৌস মিয়া, নান্টু দাস, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন ও আরিফ আকবর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%