মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২২ পি.এম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, ‘যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে তাকে জেলে যেতে হবে।’
তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে তিনি জানান।
‘পররাষ্ট্রনীতিই হবে মক্কা প্যাক্টে যাওয়ার ক্ষেত্রে মূল বিবেচনা’
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট জোট বা ফোরামটি দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, ‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কথা বলবে।’
জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। তিনি বলেন, “শহীদ ফারুক চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”
এরপর বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী। তিনি শহীদ ফারুক চেয়ারম্যান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় টাঙ্গাইল বিএনপির সভাপতি মোহাম্মদ আজগর আলীসহ জেলা বিএনপি, থানা বিএনপি, শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জমি নিয়ে চলমান বিরোধ, মামলা-মোকদ্দমা এবং আইনি জটিলতার অবসান ঘটিয়ে আদালতের ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল তিনি লাভ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা এলাকার খুজিউরা মৌজায় এ দখল হস্তান্তরের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে লিপি রাণী সরকার ২০১৫ সালে নালিতাবাড়ী সিনিয়র সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় তার পক্ষে ডিক্রি প্রদান করা হয়।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, পুলিশের একটি দল এবং শেরপুর জজ কোর্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল ফিরে পাওয়ায় লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরাসি জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরিফ্রান্সের একটি জাদুঘরে, যা ফরাসি ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগস্ত রেনোয়াকে উৎসর্গ করা হয়েছে, দুই চোর চারটি শিল্পকর্ম চুরি করে। মঙ্গলবার, পালানোর সময় তারা একটি চুরি করা শিল্পকর্ম ফেলে দেয় বলে জানান শহরের মেয়র।
মেয়র জানিয়েছেন, শহরের ভিডিও নজরদারি ক্যামেরার সাহায্যে চোরদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। চোরদের পালানোর বিষয়টি বুঝতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মেয়রের কার্যালয় জানিয়েছে, চুরি হওয়া শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো, যা প্রায় ১০ মিলিয়ন ডলারের সমান। মেয়র জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে।
পুলিশ মাত্র পাঁচ মিনিটের মধ্যে, অর্থাৎ ৫টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়।
রেনোয়া জাদুঘরটি ১৯৬০ সালে শিল্পীর জীবনের শেষ সময়ের বাসভবনে প্রতিষ্ঠিত হয়েছিল। রেনোয়া ১৯১৯ সালে মৃত্যুর আগে তার জীবনের শেষ বছরগুলো এই বাড়িতে কাটিয়েছিলেন। জাদুঘরটিতে রেনোয়ার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও আসবাবপত্র সংরক্ষিত রয়েছে।
এর মধ্যে তার ইজেল ও হুইলচেয়ারও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, সেখানে তার আঁকা প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য ও নগ্নচিত্র প্রদর্শিত হয়।
প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় ডাকাতির মাধ্যমে প্রায় ১০ কোটি ডলার মূল্যের আটটি শিল্পবস্তু চুরির এক বছরেরও কম সময়ের মধ্যে রেনোয়া জাদুঘরে এই চুরির ঘটনা ঘটেছে। লুভরের ওই ঘটনার পর চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও, চুরি হওয়া শিল্পবস্তুগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফরাসি তদন্তকারীরা প্যারিস অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বেলজিয়াম, ইতালি ও অন্যান্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ