০৬:২৩ পি.এম
বগুড়ায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয়।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর এবং নাসির উদ্দিনপাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে এই বিক্ষোভ পালিত হয়।
রবিবার (২ আগস্ট) দুপুরে ধুনট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এর পর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। এবং সমাবেশটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদার। এসময় বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, মুনজিল হোসেন, নিয়ামুল আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রঞ্জু, আতিকুর রহমান শীতল, জেলা ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন, হাসান মাহমুদ অপূর্ব, কামরুল হাসান, আশাদুল ইসলাম, এনাম, জিহান, সাকিব, আল আমিন, পৌর ছাত্রদল নেতা এ কে মিনু, শাহাদাত হোসেন, শেখ জাকারিয়া, কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, শাকিল আহমেদ, আরাফাত হোসেন, মারুফ হাসান, শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়ামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন