ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে জামায়াত চ্যাম্পিয়ন এমপি খোকন তালুকদার


ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে জামায়াত চ্যাম্পিয়ন এমপি খোকন তালুকদার

জামায়াতে ইসলামী মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে দলটি চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এমপি খোকন তালুকদার বলেন, “জামায়াত মুখে বলে, তারা চাঁদাবাজি, মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে জামায়াত চ্যাম্পিয়ন।”

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তিনি আরও বলেন, আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। দলটি কখনো ক্ষমতায় এলে দেশের মা-বোনেরা সম্মান নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শাওন বল
মাদারীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে যৌথ অভিযান: ৬ লাখ মিটার অবৈধ জাল ও ৬ টন মা ইলিশ জব্দ, ৯ boat-কে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


সীতাকুণ্ডে যৌথ অভিযান: ৬ লাখ মিটার অবৈধ জাল ও ৬ টন মা ইলিশ জব্দ, ৯ boat-কে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ৬ লাখ মিটার অবৈধ জাল এবং ৬ টন মা ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
গত ২৬ অক্টোবর দুপুর ১টা থেকে ২৭ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে এই দীর্ঘ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ এবং অংশ নেয় বাংলাদেশ কোস্ট গার্ড ভাটিয়ারী শাখা।
অভিযানের বিস্তারিত:
অভিযানকালে আনুমানিক ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় ৬ মেট্রিক টন (৬,০০০ কেজি) মা ইলিশ এবং ২০০ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ আটক করা হয়।
আইনগত ব্যবস্থা ও বিতরণ:
জাল ধ্বংস: জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জরিমানা: সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
মাছ বিতরণ: জব্দ করা তাজা মাছ নিয়ম অনুযায়ী এলাকার বিভিন্ন এতিমখানা, হতদরিদ্র পরিবার ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করা, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের এমন কঠোর যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি  গ্রেপ্তার

 পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. ইয়াসিন খানকে (কালা ইয়াসিন) গ্রেপ্তার করেছে এসআরবি -৮, বরিশাল। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন খান তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ ওরফে সোমেদ খানের ছেলে। গ্রেপ্তারকৃত ইয়াসিন খাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা (জিআর মামলা নং- ১৪/২৬ ও ২৪৭/২৬, ধারা- ৩৯৫/৩৯৭) রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশল অবলম্বন করে নিজ বাড়ির এলাকা থেকেই তাকে আটক করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেও কেন পাওয়া যায়নি, তার জবাব দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেও কেন পাওয়া যায়নি, তার জবাব দিতে হবে’

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার নারকীয় তাণ্ডবের সময় জামায়াতের শীর্ষ নেতারা বারবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করার পরও কেন তার সাড়া পাওয়া যায়নি, সেই প্রশ্ন জাতির সামনে তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, যখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালাচ্ছিল, তখন তৎকালীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ছিল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

মাওলানা আবদুল হালিম তার বক্তব্যে বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার দিন। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চারদলীয় জোটের একটি যৌথ সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেখান থেকেই বঙ্গভবনে গিয়ে পরবর্তী কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুটি পৃথক সমাবেশ ডাকা হলো—জামায়াত করল বায়তুল মোকাররমের উত্তর গেটে, আর বিএনপি নয়াপল্টনে। কেন এই বিভাজন তৈরি করা হলো, তার পেছনে কী রহস্য ছিল—তা জাতি জানতে চায়।’

সেদিনের নির্মমতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘সকাল থেকেই আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর গেটের মঞ্চ লক্ষ্য করে হামলা শুরু করে। আমাদের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দ বারবার ফোন করার পরও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি। পল্টনে একের পর এক লাশ পড়ল, আমাদের অসংখ্য নেতাকর্মী রক্তাক্ত হলেন, অথচ সন্ধ্যা পর্যন্ত পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল?’

তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘জোট সরকারের শেষ সময়ে এসে বিএনপির ৪০ জনের মতো মন্ত্রী-এমপি দল ভেঙে আলাদা দল গঠন করেছিলেন। তাদের অনেকেই সে সময় এক-এগারোর প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছিল। অথচ আজ জামায়াতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে। জামায়াতকে নিঃশেষ করার কোনো ষড়যন্ত্রই অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’

তিনি অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির দুই শহরে নিরাপত্তা হুমকিতে জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


সৌদির দুই শহরে নিরাপত্তা হুমকিতে জরুরি সতর্কতা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে শহর দুটি এবং সেখানে অবস্থানরত সকল প্রবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কা থাকায় সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণের জন্য পরামর্শ দেয়া হয়। একই সাথে, স্থানীয় বাসিন্দাদের এবং প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনের ভিত্তিতে, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। এছাড়া, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

তবে, আভা ও নাজরানে মঙ্গলবার জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%