১২:৪২ এম
রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে যুবদল নেতা কে. এম. চঞ্চল।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বলাকা সিনেমা হলের সামনে ওই সময় বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে, যারা ইউনিট যুবদল নেতা। এ সময় খবর পেয়ে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।
সূত্র জানায়, পরে যুবদল নেতা চঞ্চল জানতে পেরে সেখানে ৪০–৫০ জন অনুসারী নিয়ে আসেন। তাদের উপস্থিতি অনুযায়ী, শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
হামলার ফলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, সুমন সিকদার বলেন, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউমার্কেট এলাকায় তারা চাঁদা তুলতে দেখেন। বাধা দেওয়ার পর প্রথমে গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ালে যুবদল নেতা চঞ্চলের নেতৃত্বে ৫০–৬০ জন লাঠিসোঁটা, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা ১০–১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৮–১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মরক্ষার সময় তার ডান হাতে কোপ লেগেছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, নিউমার্কেট এলাকায় নিয়মিত চাঁদা আদায় করা হয়। তাদের দাবি, এলাকার কয়েক শ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন