০২:১৪ পি.এম
যশোরে কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণা জোরদার ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরের ‘কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার শতাধিক কর্মকর্তা ও বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম।
আরও পড়ুন: লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন, প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আনোয়ার হোসেন খান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামানসহ অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশফাকুর রহমান বলেন, "দেশে আলুর চাহিদা পূরণে উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উন্নত জাতের আলুর চাষ দ্রুত সম্প্রসারণ করতে হবে।"
দিনব্যাপী এই কর্মশালায় যশোর অঞ্চলের ৬টি জেলা- যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার কৃষি বিজ্ঞানীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন