ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হারামাইনের নিরাপত্তায় আপসের কোনো সুযোগ নেই: পাকিস্তান


হারামাইনের নিরাপত্তায় আপসের কোনো সুযোগ নেই: পাকিস্তান

পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে এবং ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন।

রোববার ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। ইসলামাবাদ এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সহায়তার ধরন ও পরিমাণ প্রকাশ করা কোনো জোটের রীতি নয়।

আরও পড়ুন: পর্তুগালে আবাসন সংকটের বিরুদ্ধে বিক্ষোভ, লিসবনে পুলিশ অভিযান

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা যৌথ প্রতিরক্ষা জোটকে তিনি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক হিসেবে চিহ্নিত করে বলেন, এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। যদি জোটভুক্ত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে।

ইরানের সঙ্গে হুথিদের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তেজনা কমাতে এবং সংযম বজায় রাখতে পাকিস্তান ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তার মতে, জোটটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি; বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, সংঘাত বাড়িয়ে কোনো দেশেরই লাভ নেই। তিনি বলেন, ‘আমাদের একে অপরের ওপর হামলা বন্ধ করতে হবে।’ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব না হলে মক্কা জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ডন

আরও পড়ুন: ‘অধিকার আদায়ে লড়ছি’: প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিএসের স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, নতুন ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বিটিএসের স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, নতুন ইতিহাস গড়ল

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বসংগীতে। সংগীতের ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছে এই দলটি। প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুকের গঠন। সম্প্রতি এই তথ্যটি নিশ্চিত করেছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।

বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক সংগীতশিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছিলেন। তবে, বিটিএসই প্রথম ব্যান্ড বা সংগীত দল হিসেবে এই রেকর্ড গড়েছে।

গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। গত মার্চে প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশি বার শোনা হয়েছে। চলতি বছরে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে এটি সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।

চার বছরের বিরতি শেষে বিটিএসের ‘আরিরাং’ ২০ মার্চ মুক্তি পায়। দলের সকল সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষে একসঙ্গে ফেরার পর অ্যালবামটি প্রকাশিত হওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামটির গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়েছিল।

শুধু স্পটিফাই নয়, বিলবোর্ডের তালিকাতেও ‘আরিরাং’ সাফল্যের ছাপ রেখেছে। ২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের এই অ্যালবামই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যিনি সদ্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। আমি রাজনৈতিক দল থেকে কোন ষড়যন্ত্রের শিকার হইনি।’

তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, আমি আমার রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হইনি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। উনি বলেছেন আমি সন্ত্রাস করছি এবং অস্ত্র উচিয়ে ধরেছি। আমি কীভাবে ব্যাখ্যা দিব যে, দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছিলাম, সেখানে থানা পুলিশ ছিল এবং শত শত মানুষ উপস্থিত ছিল। সেখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ এবং অন্যান্য অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলেন। যদিও আমি সেসব নিয়ে কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে, আমি জানি না। তবে যখন তাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের অভিযোগ শুনি, তখন আমার মনে হয় যে আর তাকাবোই না ওইদিকে।

ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ এবং এলাকাবাসী হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকার্দিকে খোঁচা দিতে ২০ হাজার পেসোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ইকার্দিকে খোঁচা দিতে ২০ হাজার পেসোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

পারস্পরিক তিক্ততার কারণে সম্পর্কের বিচ্ছেদ একটি সময় পর অবার্য হয়ে পড়ে। এটি একটি পুরোনো বিষয়। তবে মাউরো ইকার্দির প্রতি ওয়ান্ডা নারার ক্ষোভ যেন শেষ হচ্ছে না। এবার তিনি সাবেক স্বামীকে খোঁচা দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন আর্জেন্টাইন মডেল ও ব্যবসায়ী ওয়ান্ডা।

ওয়ান্ডা তার অনলাইন দোকানে ইকার্দির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি বিক্রির জন্য দিয়েছেন। দাম রাখা হয়েছে মাত্র ২০ হাজার পেসো। বাংলাদেশি মুদ্রায় এটি ১ হাজার ছয়শত টাকার সমান। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো জার্সির বর্ণনা। সেখানে ইকার্দির নাম উল্লেখ না করে লেখা হয়েছে, ‘সাবেক খেলোয়াড়ের আসল জার্সি, খুব কম ব্যবহার করা হয়েছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ওয়ান্ডা তার অনলাইন বিক্রয়মাধ্যম 'ওয়ান্ডা শপ'-এ ইকার্দির জাতীয় দলের ৯ নম্বর জার্সির বিজ্ঞাপন দিয়েছেন। জার্সির পেছনে স্পষ্টভাবে 'ইকার্দি' নামটি লেখা থাকলেও বিজ্ঞাপনের শিরোনামে সাবেক স্বামীর নাম উল্লেখ করেননি তিনি।

বরং জার্সির বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের ৯ নম্বর জার্সি, সাবেক খেলোয়াড়।’ এতে যোগ করা হয়েছে, এটি খুব কম ব্যবহার করা হয়েছে। এই দুটি শব্দ নিয়েই আলোচনা শুরু হয়েছে। কারণ, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ইকার্দির ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। তিনি মোট আটটি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন একটি। ওয়ান্ডা জার্সির এমন বর্ণনা দিয়ে এই বিষয়টিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছেন অনেকে।

বর্ণনাই নয়, জার্সির দামও সমর্থকদের অবাক করেছে। আর্জেন্টিনা জাতীয় দলের একটি আসল জার্সি, সাবেক আন্তর্জাতিক ফুটবলারের নাম ও নম্বর সংবলিত, অথচ দাম মাত্র ২০ হাজার আর্জেন্টাইন পেসো, যা প্রায় ১২ ইউরোর সমান। এমনকি কিস্তিতে কেনার সুযোগও রাখা হয়েছে।

জার্সিটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়কার নকশায় তৈরি। যদিও ওই বিশ্বকাপে ইকার্দি আর্জেন্টিনা দলে জায়গা পাননি। ২০১৩ সালে তৎকালীন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছিল এই স্ট্রাইকারের। ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি।

এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন ইকার্দি। ২০১৭ সালে হোর্হে সাম্পাওলির অধীনে আবারও সুযোগ পান। পরের বছর রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা না পেলেও বিশ্বকাপ শেষে জাতীয় দলে ফিরেছিলেন। ২০১৮ সালের নভেম্বরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে করেন আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি।

ইন্টার মিলানে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি ইকার্দি। আট ম্যাচ ও এক গোলেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই সংক্ষিপ্ত ক্যারিয়ারকেই ওয়ান্ডার বিজ্ঞাপনের 'খুব কম ব্যবহার' কথাটি মনে করিয়ে দিয়েছে।

ইকার্দি ও ওয়ান্ডার সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। ২০১৪ সালে তারা বিয়ে করেছিলেন। এরপর একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলনের খবর আসে। শেষ পর্যন্ত ২০২৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি অক্টোবরেই তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক রায় দিয়েছে ইতালির মিলানের আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’-এর (ইউআইএ) যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সেমিনারটি আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সেমিনারটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সোমবার (১৯ অক্টোবর) উপাচার্যের কার্যালয়ের সংলগ্ন সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। সভায় ইউআইএ’র সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূব এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয় যে, ২২ নভেম্বরের সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্মানীয় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত থাকবেন এবং ইউআইএ সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেবেন।

সেমিনারে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হবে। গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%