ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি


চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি

চাঁদা না দেওয়ায় ক্রয় করা ভিটায় দোকান নির্মাণে বাধা ও জমির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রতি মিয়া নামে বাজার পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দক্ষিণকুল গ্রামের বাসিন্দা রতি মিয়া আনোয়ারপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি

আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ

লাঞ্ছনার শিকার শিক্ষকের নাম মুক্তার হোসেন, তিনি আনোয়ারপুর বাজার এলাকার বাসিন্দা ও এলাকার পাতারী তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষক মুক্তার হোসেন বলেন, আমার ক্রয় করা ভিটা, আওয়ামী লীগের আমলে উপজেলা প্রশাসন দোকান ভেঙে দিয়েছিল। এখন অন্যরা ঘর নির্মাণ করা শুরু করলে আমিও উদ্যোগ নিই। কিন্তু বাজার কমিটির সভাপতি দাবিদার রতি মিয়া আমাকে বার বার নিষেধ করছে ও চাঁদা দাবি করছে। তাকে চাঁদা না দেওয়ায় আজ সকালে ডেকে নিয়ে ছাতা দিয়ে আমাকে মারধর শুরু করে। বিষয়টি আমি এমপি মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। এমপি মহোদয় পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমি থানায় অভিযোগ করব।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে রতি মিয়া বলেন, আমি বিএনপির একজন কর্মী, আমার কোনো পদ নেই। ২ বছর আগে এসিল্যান্ড মুক্তার হোসেনের দোকান ভেঙে দিয়েছিল। এখন আবার দোকান করার জন্য আমার কাছে পারমিশন চায়, এ নিয়ে কথা-বার্তা হয়েছে। তাকে আমি মারপিট করিনি ও কোনো চাঁদা চাইনি। শুনেছি শিক্ষক এমপির সাবের কাছে গিয়েছিল।  

তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া বলেন, মুক্তার হোসেন নামে একজন সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া, ‎

এ বিষয়ে কথা বলতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে ফোন করলে তিনি রিসিভ করেননি। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, রতি মিয়ার বিএনপির কোনো পদ নেই। তার বিরুদ্ধে একজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই। ভিকটিম শিক্ষক আমাদের সামনে এমপি মহোদয়ের কাছে রতি মিয়ার বিরুদ্ধে ২ লাখ চাঁদা দাবি ও লাঞ্ছিত করার নালিশ করেছেন। এ সময় থানার ওসি সাহেব উপস্থিত ছিলেন। এমপি মহোদয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সাহেবকে নির্দেশ দিয়েছেন।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের হাজারতম ম্যাচে নিজেদের সেরাটা দিতে চায় তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বিশ্বকাপের হাজারতম ম্যাচে নিজেদের সেরাটা দিতে চায় তিউনিসিয়া

সুইডেনের কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করেছে তিউনিসিয়া। এবার তারা প্রতিপক্ষ হিসেবে দেখছে জাপানকে। ‘এশিয়ার সেরা’ দলটির বিপক্ষে কিছু ভালো করার জন্য নিখুঁত পারফরম্যান্স কোন বিকল্প হিসেবেই দেখছেন তিউনিসিয়ার নতুন কোচ এহভে হোনাহ।

তিউনিসিয়া আগামী রবিবার বাংলাদেশ সময় সকালে জাপানের মুখোমুখি হতে চলেছে। এটি বিশ্বকাপের হাজারতম ম্যাচ। ঐতিহাসিক এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবে দুই দলই।

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বাজেভাবে হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে তিউনিসিয়া। অন্যদিকে, জাপান নিজেদের শক্তির জানান দিয়ে নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষকে রুখে দিয়েছিল। দুই দলের এই আসরের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছিল।

এবার তাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসছে চারবারের এশিয়ান চ্যাম্পিয়নরা। হোনাহর মতে, জাপান এশিয়ার সেরা দল হিসাবে গণ্য। আসন্ন ম্যাচে তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, এ বিষয়ে তিনি ভালোভাবে অবগত আছেন।

তিনি এ বিষয়ে বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, আগামীকালের ম্যাচে দল হিসেবে খেলাই আমাদের একমাত্র আশা। হয়তো আমি বিষয়টি নিয়ে খুব বেশি বলছি... কিন্তু এই দলের (জাপানের) বিপক্ষে খেলতে হলে আমাদের দলীয় চেতনা নিখুঁত হতে হবে।”

সুইডেনের বিপক্ষে বড় হারের পর পরই কোচ সাবরি লামৌচিকে বরখাস্ত করে দিয়েছে তিউনিসিয়া। গত বিশ্বকাপে যার কোচিংয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব, সেই হোনাহকে দায়িত্ব প্রদান করেছে তারা। মানসিকভাবে বিপর্যস্ত তিউনিসিয়াকে পুনরুজ্জীবিত করার কাজ চালাচ্ছেন এই ফরাসি কোচ। তিনি বলেন “আগামীকাল আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া। আর আমরা বিশ্বাস করি, এই মনোভাবই মাঠে পার্থক্য গড়ে দেবে।”

জাপানের বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবে স্বীকার করে নিয়েছেন হোনাহ। তবে নবাগত কেপ ভার্ড যেভাবে স্পেনকে মোকাবেলা করেছে, সেখান থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। “ওই ম্যাচ (স্পেন-কেপ ভার্ড) আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উত্তর ইউনিয়ন ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশটি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ ছবর আলী তালুকদারের সভাপতিত্বে এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বিএনপি নেতা আলী আক্কাছ মুরাদ, মো. খুরশেদ আলম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, কালীপুর নেছারিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নূরুল হক, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরণসহ স্থানীয় গুণীজনরা।

বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান শক্তি হলো তরুণ প্রজন্ম। তরুণদের সঠিক দিকনির্দেশনা ও মেধার বিকাশ দেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারে। তবে তাঁরা সতর্ক করেন যে, যুবসমাজ মাদকের মতো ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়লে এর নেতিবাচক প্রভাব ব্যক্তি, পরিবার এবং সমাজের ওপর পড়ে।

মাদকাসক্তি একটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ বলেও বক্তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, মাদকাসক্তি বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতার বৃদ্ধিতে ভূমিকা রাখে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধের পেছনে মাদকের প্রভাব বিদ্যমান। সেজন্য, মাদক প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা নেয়া প্রয়োজন।

সমাবেশের বক্তাগণ যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা পরিবার পর্যায়ে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। তাদের মতে, সম্মিলিত সামাজিক আন্দোলন দীর্ঘমেয়াদি একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম।

সমাবেশে উপস্থিত জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের জন্য স্পষ্ট বার্তা— মাদক ছাড়তে হবে, নাহলে এই এলাকা ছাড়তে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগুয়ে দুর্বল দল নয়—কোচ গুস্তাভো আলফারো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


প্যারাগুয়ে দুর্বল দল নয়—কোচ গুস্তাভো আলফারো

 

২০১০ সালের পর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত প্যারাগুয়ে। এমন হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে লা আলবিরোজ্জারা।

গেল শুক্রবার, দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় পায় গুস্তাভোর শিষ্যরা। জয়ের প্রতিক্রিয়ায় দলের খেলোয়াড়দের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন কোচ গুস্তাভো আলফারো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গুস্তাভো আলফারো বলেছেন, “প্যারাগুয়েকে কখনোই দুর্বল দল হিসেবে ভাবা উচিত নয়। আমরা আরো ভালো দলের মুখোমুখি হব, যারা আরো গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ।

আমরা সব দলকে সম্মান করি। নিজেদেরকে কোনোভাবেই দুর্বল দল ভাবার কারণ নেই।”

আমরা সর্বদা আমাদের সেরাটা দেব এবং আমাদের জার্সিকে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে উপস্থাপন করব বলে যোগ করেন তিনি।

গ্রুপ ‘ডি’তে প্যারাগুয়ের জয়ে রাউন্ড থার্টিটুর আশা এখনো টিকে রইল।

এদিকে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


বগুড়ায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা

টিএমএসএস কার্যক্রম-২-এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মোবাইলে আসক্তি প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা আয়োজন করা হয়েছে।

এই সভাটি অনুষ্ঠিত হয় শনিবার (২০ জুন) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী টিএমএসএস শাখা অফিসে।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুর, টিএমএসএস পরিচালক আব্দুস সালাম, অধ্যক্ষ জি আর এম মাসুদ রানাসহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকারকর্মী সাহানা আফরোজ। এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখার গুরুত্বের কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%