১০:৫২ এম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে অনাগত শিশুটির ১৯ বছর বয়সী বাবা, গর্ভবতী নারীর ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী একটি কিশোরী। এই ঘটনার ফলে আরও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ক্লিভল্যান্ডের পারমা শহরের একটি অনুষ্ঠানে এই গুলির ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স৮ এর বরাত দিয়ে পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্কট ট্র্যাক্সলার জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে পারমার প্যান্ডোরাস ম্যাজিকাল ইভেন্টস নামক স্থানে গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানায়। গর্ভবতী নারীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ইরান প্রকাশ করল ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ নতুন ভিডিও, সামরিক সক্ষমতা প্রদর্শন
ঘটনার পর পুলিশ ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে, যিনি আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়েন। পুলিশ কর্মকর্তা ট্র্যাক্সলার ডেইলি মেইলকে জানিয়েছেন, গোলাগুলিতে ওই ব্যক্তির ভূমিকা আত্মরক্ষামূলক হতে পারে। ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত ১৯ বছর বয়সী যুবকও গুলি চালাতে পারেন।
ফক্স৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পুলিশ যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কয়েকজন মাটিতে পড়ে যান। এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে তার ভাইও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা এও জানিয়েছে যে, সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন