ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ভাঙা ঘরে অসহায় দম্পতিকে ১ মাসের খাবার দিল বসুন্ধরা শুভসংঘ


ভাঙা ঘরে অসহায় দম্পতিকে ১ মাসের খাবার দিল বসুন্ধরা শুভসংঘ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাটারপাড়া গ্রামের ৮৫ বছর বয়সী আত্তাব আলী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কারণে তিনি চলাফেরা করতে অক্ষম। তার স্ত্রী সেফালী অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই তাদের সংসার চলে। অভাবের সঙ্গে লড়াইয়ের মধ্যে তাদের নিজস্ব মাটির বাড়িটি বৃষ্টির পানিতে ধসে পড়েছে। বর্তমানে তারা অন্যের একটি পরিত্যক্ত মাটির বাড়ির ভাঙা ঘরে আশ্রয় নিয়েছেন।

এমন অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে এক মাসের খাবারের জন্য খাদ্যসামগ্রী এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আত্তাব আলীর বাড়ি উপজেলার আলমপুর ইউনিয়নের খাটারপাড়া গ্রামে অবস্থিত। একসময় তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বয়সের ভারে নুয়ে পড়ার পর পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। এখন তার দেখাশোনা ও সংসারের পুরো দায়িত্ব স্ত্রীর ওপর পড়েছে। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য আয় দিয়ে দুজনের খাবার জোগাড় করাই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বামীর চিকিৎসার খরচও বহন করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক সময় প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপর নির্ভর করতে হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার

সেদিন শুভসংঘের সদস্যরা তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, চিনি, মসলা, মুড়ি, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি মাছ, ডিম, শাকসবজি, লাউ, কুমড়া ও কলার কাঁদিসহ প্রয়োজনীয় কাঁচাবাজারও দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রী দিয়ে তাদের এক মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আত্তাব আলীর চিকিৎসার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আত্তাব আলী ও তার স্ত্রী সেফালী বলেন, ‘আমরা খুব কষ্টে দিন কাটাই। জীবনে একসঙ্গে এত বাজার করার সামর্থ্য হয়নি। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাদের ভালো রাখুন। আমরা তাদের জন্য দোয়া করি।’

বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আত্তাব আলী ও তার স্ত্রীর কষ্টের কথা জেনে সাধ্যমতো সহযোগিতা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এমন মানুষের পাশে এগিয়ে আসেন, সেটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। শুভসংঘের এমন উদ্যোগ প্রশংসনীয়।’

আরও পড়ুন: অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘দম্পতি দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছেন। শুভসংঘ তাদের খোঁজ নিয়ে সহযোগিতা করায় আমরা আনন্দিত। এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাধারণ সদস্য রমজান প্রামাণিক, ইউনুস প্রামাণিক, রিয়াদ, সিয়াম, মেজবা, সেজান, জিহাদ, জোব্বার, আলামিন, সোহেল, সুমন, সুজন, রায়হান, নাঈম, রউফ ও মিনহাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ৭ দিনের কর্মসূচি, কাল শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


বিএনপির ৭ দিনের কর্মসূচি, কাল শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এ কর্মসূচির ঘোষণা শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক প্রদান করা হয়।

ঘোষণার মধ্যে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোভাযাত্রার উদ্বোধন করবেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগ তহবিল কেলেঙ্কারিতে তুরস্কের সাবেক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


বিনিয়োগ তহবিল কেলেঙ্কারিতে তুরস্কের সাবেক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া কারাগারে

তুরস্কের বিনিয়োগ তহবিলের কেলেঙ্কারির তদন্তের প্রেক্ষিতে দেশটির সাবেক মন্ত্রী এবং ক্ষমতাসীন একে পার্টির জ্যেষ্ঠ নেত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ভোরে এ আদেশটি জারি করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কায়া সেপ্টেম্বর মাসে দলের উপপ্রধানের পদ ত্যাগ করার পর একে পার্টি থেকেও পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিনিয়োগ তহবিলে সংকটের সূচনার ঠিক আগে শেয়ার বিক্রি করে তিনি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেন। ওই সংকটের কারণে তুরস্কের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে।

আনাদোলুর রিপোর্ট অনুযায়ী, ইস্তাম্বুলের একটি আদালত কায়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে, যা হলো পুঁজিবাজার আইন লঙ্ঘন এবং অপরাধের উদ্দেশ্যে গঠিত একটি সংগঠনের সদস্য হওয়া।

ইস্তাম্বুলের প্রধান আইনজীবীর কার্যালয়ের অর্থপাচার তদন্ত বিভাগে জিজ্ঞাসাবাদের পর কায়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। একই মামলায় তার স্বামী ইলিয়াস কায়াকে মুক্তি দেওয়া হয়েছে, তবে আদালতের শর্ত অনুযায়ী, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

আইনজীবীর অভিযোগ অনুযায়ী, কায়ার কাছে পুঁজিবাজারে লেনদেন হওয়া বিভিন্ন আর্থিক পণ্যের দাম বা মূল্যকে প্রভাবিত করতে সক্ষম এমন গোপন তথ্য ছিল। আনাদোলুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংকটের কেন্দ্রে থাকা একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা এমরে তেজমেনের সঙ্গে কায়ার যোগাযোগ ছিল, যা তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে প্রধান বিরোধী দল ইয়েনি পার্টির এক মুখপাত্র অভিযোগ করেন, কায়া ও তার স্বামী বিনিয়োগ বিক্রি করে প্রায় ২১৭ কোটি লিরা বা ৪ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার উপার্জন করেছেন। তাদের মোট ১৬ কোটি ৩০ লাখ লিরা বা ৩২ লাখ ৫০ হাজার ডলারের বিনিয়োগ বিক্রির মাধ্যমে এই অর্থ অর্জিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

চলতি বছরের এপ্রিল মাসে এসব বিনিয়োগ বিক্রি করা হয়েছিল, যার বেশির ভাগই ছিল জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওজাতা দেনিজিলিকের শেয়ার। এপ্রিলের শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ২২০ লিরা, যা ১৫ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৮০ লিরায়। অর্থাৎ, বিনিয়োগ তহবিল খাতে অস্থিরতা শুরুর আগেই শেয়ারটির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।

তদন্ত সংশ্লিষ্টদের সন্দেহ, কম লেনদেন হওয়া কয়েকটি শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছিল, যার ফলে বাজারে নগদ অর্থের সংকট তৈরি হয়। ১৬ সেপ্টেম্বর থেকে এসব শেয়ারের দাম দ্রুত কমতে শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

সাবেক স্বৈরাচার শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক এবং সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা আসিফ আল ইমরান, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবীর লস্কর ও ইমরাতুল খান ইমরান, ছাত্রনেতা মো. মাহফুজার রহমান, শান্ত আহমেদ রিজু ও শাওন শরীফ।

বক্তারা অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ইকবাল সোবহান চৌধুরী নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার পদ লাভ করেন বলে দাবি করেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ সময় তাঁর সম্পাদিত দৈনিক অবজারভারসহ নিয়ন্ত্রণাধীন সব গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে স্থানীয় ছাত্রনেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো

ভারতের বেঙ্গালুরুতে এক ক্যাবচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যা করেছেন পারিবারিক বিরোধের কারণে। হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহের বিভিন্ন অংশ শহরের একাধিক স্থানে ফেলে দেন অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের নাম ইন্দুশেখর। নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, দুই শ্যালিকা দিব্যা ও নলিনী এবং শঙ্করের সাত বছর বয়সি ছেলে পুনীত। সব মিলিয়ে স্ত্রীসহ একই পরিবারের সাতজনকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ইন্দুশেখর পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রথমে তিনি নিজের স্ত্রীকে হত্যা করেন। এরপর পারিবারিক অনুষ্ঠানে আপ্যায়নের কথা বলে দুই শ্যালককে বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, সেখানে তাদের হত্যা করা হয়। পরে তিনি তাদের স্ত্রী, নিজের শাশুড়ি এবং সাত বছর বয়সি শিশুটিকেও হত্যা করেন।

পুলিশের ধারণা, শিলনোড়া দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। এরপর অভিযুক্ত নিজের গাড়িতে করে মরদেহ বিভিন্ন স্থানে নিয়ে ফেলে দেন। হত্যার পর রক্তের দাগ মুছে ফেলা এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করে আলামত নষ্টের চেষ্টাও করেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। স্ত্রীর সঙ্গে তার বাবার বাড়ির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ইন্দুশেখর। দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়ে ক্ষোভ পুষে রেখেছিলেন। সেই ক্ষোভ থেকেই এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

শ্রীরামপুরা থানায় নিখোঁজের অভিযোগ দায়েরের পর ঘটনাটি পুলিশের নজরে আসে। তদন্তের একপর্যায়ে ইন্দুশেখরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একাধিকবার পরস্পরবিরোধী বক্তব্য দেন। এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে।

পরে জিজ্ঞাসাবাদে সাতজনকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রের দাবি। তবে তার দেওয়া তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

এদিকে নন্দী পাহাড়ের পাদদেশসংলগ্ন এলাকায় প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে সাত বছর বয়সি একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বাকি মরদেহগুলোর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

একটি পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের সাতজনকে হত্যার অভিযোগ ঘিরে বেঙ্গালুরুতে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%