নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১০:০৩ এম
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোন বিকল্প নেই। আধুনিকতার উৎকর্ষতায় আধুনিক ডিভাইস হাতে পেয়ে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদেরকে খেলার মাঠ মুখি করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
জনপ্রশাসন সচিব বরেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারিত প্ল্যাটফর্ম চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। নোয়াখালী বাসীর যাতায়াত সুবিধার জন্য বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ও নতুন বরাদ্ধকৃত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রে খুব শীঘ্রই চালু করা হবে।
রেলপথ আধুনিকায়নের বিষয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে। ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা আপাতত আটকে আছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ (প্রতিটি প্রায় ৫০ কোটি টাকা) ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। ইঞ্জিন ও কোচ হস্তান্তরিত হলে বর্তমানে চলন্ত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কাজ পুরোপুরি প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক ও বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেছেন, যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার বানা এম এ মজিদ স্কুল মাঠে বেলবানা যুবসমাজের আয়োজনে ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বানা ইউনিয়নকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণেরা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, তাঁর ছোট ভাই সালিমুর রহমান সালিমসহ স্থানীয় কয়েকজন তরুণ যখন এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের কথা জানান, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বানা ইউনিয়নের যুবসমাজ খেলাধুলায় এগিয়ে এলে তিনি সব সময় সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। ভবিষ্যতেও ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও আটক বানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন বেলবানা এলাকার সাবেক ক্রিকেটার ও পারভেজ সুপার ক্রিকেট একাদশের টিম ওনার সালিমুর রহমান সালিম।
আট দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। খেলাধুলার এমন আয়োজনকে স্বাগত জানান স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় যে মঞ্চে পবিত্র কোরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল ইসলামিক আলোচনা, ওয়াজ ও দোয়া মাহফিল—সেই একই স্থানে এখন চলছে যাত্রাগানের আয়োজন। আর গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন বাজার মুক্তমঞ্চ, যা স্থানীয়ভাবে কাঠবাজার নামে পরিচিত, সেই স্থানটি ঘিরেই তৈরি হয়েছে এই আলোচনা।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২ নভেম্বর এই স্থানে পবিত্র কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরবর্তী সময়েও সেখানে বিভিন্ন ইসলামিক আয়োজন, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে স্থানটি স্থানীয় মানুষের কাছে একটি বিশেষ মর্যাদা অর্জন করেছিল।
তবে বর্তমানে একই স্থানে তিন দিনব্যাপী যাত্রাগানের আয়োজনকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান প্রচার করায় সাধারণ মানুষের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রাতের গভীরে মাইকের উচ্চ শব্দে অনেকের ঘুম ভেঙে যাচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, বিনোদনের আয়োজন করতে গিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত ও সামাজিক শান্তি বিঘ্নিত করার অধিকার কারও রয়েছে কি না? এ ধরনের আয়োজনের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছে কি না এবং অনুমতি থাকলেও শব্দের মাত্রা ও সময়সীমা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
ছাতিয়াইন বাজারে বিভিন্ন সময়ে আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন ঘটেছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য বিবেচনায় রেখে যেকোনো আয়োজনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও শালীনতা বজায় রাখা জরুরি।
এদিকে ছাতিয়াইনে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, মানবিক সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হচ্ছে। এমন উদ্যোগের পাশাপাশি গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে যাত্রাগানের আয়োজন কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ছাতিয়াইনে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে অনুষ্ঠান চলার বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আমরা কোনো সাংস্কৃতিক আয়োজনের বিরোধিতা করছি না। তবে সংস্কৃতি ও বিনোদনের নামে সাধারণ মানুষের ঘুম, স্বস্তি এবং সামাজিক পরিবেশ নষ্ট হোক—এটি কাম্য নয়।
স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এলাকাবাসীর প্রত্যাশা, আয়োজনটির অনুমতি, শব্দের মাত্রা এবং সময়সীমা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেষ কথা: যে মঞ্চে একদিন পবিত্র কোরআনের হাফেজদের সম্মানিত করা হয়েছিল, সেই মঞ্চে আজকের আয়োজন নিয়ে মানুষের মনে যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার প্রতি সম্মান রেখেই সব আয়োজন পরিচালিত হওয়া উচিত।
বিনোদন হোক, কিন্তু মানুষের ঘুম ও শান্তি কেড়ে নিয়ে নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে আগুন লাগার সময় বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। তাঁর চিৎকারে আশপাশের লোকজনের নজরে আসে ঘটনাটি।
স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে বাসটিতে আগুন দেখতে পান চালক। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসটিতে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ