০৬:১৭ পি.এম
ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আজিম উদ্দিন আহমেদ, বার্ধক্যজনিত কারণে আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯০ বছর।
আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম আজিম উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি- তিনি যেন মরহুম আলহাজ আজিম উদ্দিন আহমেদকে বেহেস্ত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম আজিম উদ্দিন আহমেদ ১৯৮১ সাল থেকে অদ্যাবধি সরিষাবাড়ি থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সরিষাবাড়ি উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন