০৬:২১ পি.এম
বাংলাদেশ দল আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে সাফল্য অর্জন করেছে, যা রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষার্থীরা একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক এবং একটি মেরিট সার্টিফিকেট লাভ করেছেন।
এই প্রতিযোগিতাটি ২০ থেকে ২৯ সেপ্টেম্বর রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় রাশিয়ান হাউজের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের বিষয়টি জানানো হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আবু মাহজূরাহ আয়মান স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ১০০ নম্বরের পরীক্ষায় পূর্ণ ১০০ নম্বর পেয়ে বিশ্বব্যাপী প্রথম স্থান অধিকার করেন।
আরও পড়ুন: বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার কায়সার কামাল
এছাড়া, এস এম আনফাল হাবিব এবং ফাবিহা নূরজীনা ব্রোঞ্জপদক লাভ করেন। ইস মাহ আরূশ মেরিট সার্টিফিকেট অর্জন করেছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ দলের শিক্ষার্থীরা কয়েক মাসের নিবিড় প্রস্তুতি এবং প্রশিক্ষণের পর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ঢাকায় অনুষ্ঠিত কর্মশালা থেকে শুরু করে রাশিয়ার সোচির সিরিয়াসে মাঠপর্যায়ের কাজ, পরীক্ষাগার কার্যক্রম এবং প্রতিযোগিতার বিভিন্ন ধাপে তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দলের এই সাফল্যের পেছনে বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই)-এর আয়োজকসহ সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতা করা সকলকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশবিজ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান এবং গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন