১১:০৫ পি.এম
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকার তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি নিরাপদে আছেন।
পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং নিরাপদে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আমিন।’
পোস্টের কিছুক্ষণ পর তিনি আরও একটি বার্তা সংযুক্ত করেন, ‘দয়া করে, কেউ আর বিভ্রান্তিমূলক বা অসত্য কোনো পোস্ট শেয়ার করবেন না। যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। এতে অযথা ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হয়। সবাইকে অনুরোধ করছি, দায়িত্বশীল আচরণ করুন এবং সত্যতা নিশ্চিত হয়েই কোনো কিছু প্রচার করুন।’
আরও পড়ুন: মহাপরিচালক আবদুল মোতালেবের উদ্বোধন, আনসার সদস্যদের নতুন ব্যারাক 'প্রত্যয়'
প্রসঙ্গত, শুক্রবার রাতে ড. মোশাররফের পুত্রবধূ নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘আমার নিরাপত্তা কোথায়? একজন নারী হিসেবে আজ কার কাছে বিচার চাইব?’
শনিবার (৭ নভেম্বর) পোস্টটি গণমাধ্যমকর্মীদের নজরে আসলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হয়। এর পরের দিন রোববার সন্ধ্যায় নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও একটি পোস্ট করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন