০২:৪২ পি.এম
গত জুলাই মাসে দেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বাধিক ১৪৯ কোটি ৮০ লাখ ডলার।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
দ্বিতীয় সর্বাধিক রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই মাসে বিভাগটিতে এসেছে ৭৫ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২৫ কোটি ৫০ লাখ ডলার, খুলনা বিভাগে ১১ কোটি ৮৭ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৩৮ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ৪৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ৯৮ লাখ ডলার এবং রংপুর বিভাগে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
দ্বিতীয় সর্বাধিক ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৩১ লাখ, ২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, ২০ কোটি ৩১ লাখ ১০ হাজার, ২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার, ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার, ১৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার এবং ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
গত জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বাধিক প্রবাসী আয়ের রেকর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন