ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল, ২৮ আগস্ট, ২০২৬ : জেলায় দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এবার প্রতিপাদ্য-‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা ছাড়াও শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙ তুলির আঁচড়ে শিল্পী সুলতানের আঁকা ছবি, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, বাংলার কৃষক, শ্রমজীবী মানুষের চিত্রসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরে।

এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, দু’দিনব্যাপী সুলতান উৎসবে (২৮ ও ২৯ আগস্ট) শিশুদের চিত্রাঙ্কন উৎসবের পাশাপশি চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: কালকিনিতে আন্তঃ ঠেংগামারা ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন, মেয়র প্রার্থী নজরুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই সময়ের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোর অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে।

কানাডার সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

আইএমএফএর পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে। ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়।

অন্যদিকে ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। যার অর্থনীতির আকার হতে পারে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার।

তৃতীয় স্থান নিয়ে তুমুল প্রতিযোগিতার আভাস মিলেছে রিপোর্টে। ২০৩০ সালে জার্মানি ও ভারত— এই দুই দেশের অর্থনীতির ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলার হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। জার্মানি, ভারত ও যুক্তরাজ্যের জিডিপি হবে যথাক্রমে ৬ হাজার ১৭৮, ৬ হাজার ১৭৩ ও ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলার।

পাঁচটি দেশ বৈশ্বিক জিডিপির ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করে। এর মধ্যে বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রের দখলে। আর জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা- এই পাঁচটি দেশ হবে বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির।

আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ।  ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে।

২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার কদমতলী থেকে সাফি মিয়া নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


ঢাকার কদমতলী থেকে সাফি মিয়া নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা

ঢাকার কদমতলী খালপাড় এলাকা থেকে নিখোঁজ হয়েছেন সাফি মিয়া নামে এক যুবক/কিশোর। তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছে তাকে খুঁজে পেতে।

সাফি মিয়ার পিতার নাম মোঃ শফিল মিয়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে অবস্থিত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কদমতলী খালপাড় এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সাফি মিয়ার সন্ধান পাচ্ছেন না। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি সাফি মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭০৩-২২-৫৪৫৬

সাফি মিয়ার সন্ধান পেতে তার পরিবারের সদস্যরা পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফলে উচ্চ আদালতের (হাইকোর্ট) সহকারী প্রোগ্রামার হাসান গাজীর পরিবারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মদনপুরা ইউনিয়নের দরগাবাড়ি এলাকায় ঘটেছে।

অভিযোগ রয়েছে যে, হাসান গাজীর পরিবারের বিরুদ্ধে রাবেয়া বেগমের বণ্টন সংক্রান্ত মামলা পটুয়াখালীর আদালতে চলমান থাকাকালীন আদালত উভয় পক্ষের ওপর ঘর নির্মাণের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এরপর আদালতে আবেদন করে পুরোনো ঘরের সংস্কারকাজের অনুমতি নেয় হাসান গাজীর পরিবার। কিন্তু তারা সংস্কারের অনুমতি নিয়ে পুরোনো ঘর ভেঙে সেখানে নতুন একতলা ভবন নির্মাণ করেন। নির্মাণকাজ চলাকালে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মন্তব্য করেন, ‘আদালত থেকে সংস্কারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখানে নতুন পাকা বসতঘর নির্মাণের কাজ করছিলেন। ৯৯৯-এর কল পেয়ে সরেজমিনে গিয়ে তাদের কাজ করতে নিষেধ করা হয়। তবুও তিনি ভবন নির্মাণ করেছেন।

বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।’

হাসান গাজী মুঠোফোনে বলেন, ‘আমার বাবা আদালতের অনুমতি নিয়ে সংস্কারের কাজ করেছেন নাকি অন্য কিছু করেছেন, সেটার সঙ্গে আমি সম্পর্কিত নই। আর রাবেয়া বেগম গং বণ্টন মামলা করেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রতি শুনানিতে সময়ের আবেদন দিয়ে কালক্ষেপণ করছেন। এখন আমাদের ঘর ভেঙেচুরে গেছে।

বণ্টন মামলা চলতে পারে ৫০ বছর ধরে। এখন দীর্ঘ সময় আমরা কি রাস্তায় থাকব?’

হাসান গাজীর মায়ের দাবি, নতুন ঘর নির্মাণের জন্য হাসান উচ্চ আদালতের আদেশ এনেছেন। এরপর তারা ঘর নির্মাণ করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দোবস্তের জমি দখলের চেষ্টা, হামলায় দম্পতি আহত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বন্দোবস্তের জমি দখলের চেষ্টা, হামলায় দম্পতি আহত

 


মাদারীপুরের কালকিনিতে সরকারি বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাঁদের বসতঘরেও।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আব্দুল হামিদ আকন (৫০) ও তাঁর স্ত্রী ঝুমকি বেগম (৪০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হামিদ আকনের পরিবার দীর্ঘদিন ধরে সরকারি আইনি প্রক্রিয়ায় বন্দোবস্ত পাওয়া ওই জমিতে বসবাস ও ভোগদখল করে আসছে। জমিটি নিয়ে স্থানীয় কবির খান, ফারুক মালত, নজরুল মালত, আমির হোসেন মৃধা, হাবি মালত ও হারুন মালতের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন ওই জমিতে একটি মাদ্রাসা নির্মাণের কথা বলে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন।

ঘটনার দিন বিকেলে জমির মিউটেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে যান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন। অভিযোগ রয়েছে, ইউএনও ঘটনাস্থল ত্যাগ করার পরপরই কবির খান ও ফারুক মালতের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।

এ সময় আব্দুল হামিদ আকন ও তাঁর স্ত্রী ঝুমকি বেগম বাধা দিলে তাঁদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলায় তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় তাঁদের বসতঘরেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হামিদ আকন বলেন, “সরকার সব আইনি প্রক্রিয়া মেনে আমাদের নামে জমি বন্দোবস্ত দিয়েছে। কিন্তু প্রতিপক্ষ গায়ের জোরে আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে চাইছে। আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করে হাবি মালত মুঠোফোনে বলেন, “গতকাল ইউএনও স্যার এসেছিলেন। তিনি চলে যাওয়ার পর মহিলাদের মধ্যে মারামারি হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম না।”

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, “ওই জমি নিয়ে বিরোধ চলছে। হামিদ আকন নামে একজন মিউটেশনের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। বৃহস্পতিবার ছিল আমার শেষ কর্মদিবস। বদলির কারণে আমি চলে আসার পর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি। খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়েছি। পরে তাঁরা থানায় অভিযোগ করেছেন কি না, তা আমার জানা নেই।”

জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%