১১:৫২ এম
ফরিদপুরের বোয়ালমারীতে সাপের ছোবলে মো. রাফসান শেখ (১৬) নামের একজন কিশোরের মৃত্যু ঘটে। জানা গেছে, হাসপাতালের সময়মতো না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টা করায় তার মৃত্যু ঘটে।
রবিবার (২৭ জুন) ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাফসানের মৃত্যু ঘটে। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বাথরুম থেকে ফেরার পথে সাপে তার ছোবল দেয়। এরপর পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করেন। রাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোরে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, গত ১৫ দিন আগে রাফসান শেখকে তাদের পুকুর পাড়ে সাপে ছোবল দেয়। তখন ওঝা কানু মিনাকে এনে ঝাড়ফুঁকের পর সুস্থ হয়ে ছিল। শনিবার রাতে পুনরায় সাপে ছোবল দিলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা হয়ে। কিন্তু একপর্যায় ভোরের দিকে তার মৃত্যু ঘটে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান জানালেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা. সুমন রায় দায়িত্বে ছিলেন। রোগীর অবস্থা দেখে তিনি সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম নিতে রাজি না হলে তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতলে নিয়ে যাওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন