ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে দুর্গাপূজামণ্ডপে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলা, শারীরিকভাবে লাঞ্ছিত, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপে সংঘটিত ঘটনার সার্বিক বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিজয় টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয়। ও জাগরণী টেলিভিশনের সাংবাদিক রাজু আহমেদ সহ অনেকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিবচরের অবস্থিত মাদারীপুর জেলা পরিষদের ডাক বাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ অক্টোবর রাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার একটি দুর্গাপূজামণ্ডপে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পারেন সাংবাদিকরা। জনস্বার্থে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে বিজয় টিভির প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয় তাঁর দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

‎ ঘটনাস্থলে পৌঁছানোর পর পূজামণ্ডপের সভাপতি সুকুমার কর্মকারের ছেলে দুর্জয় কর্মকার তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে তিন সাংবাদিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাতপ্রাপ্ত করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। পরে আহত সাংবাদিকদের সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শুধু সাংবাদিকদের ওপর হামলার অভিযোগই নয়, সংশ্লিষ্ট দুর্গাপূজামণ্ডপে পূজার কার্যক্রম পরিচালনা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়।

‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নির্ধারিত সময়ের পরও পূজামণ্ডপে কার্যক্রম চলছিল বলে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ছাড়া দেড় শতাধিক তরুণের উপস্থিতিতে ডিজে পার্টির আয়োজন এবং সেখানে মদ্যপানের অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

তদন্তে কোনো অনিয়ম বা আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

সংবাদসম্মেলনে ‎সাত দফা দাবি উত্থাপনও করেন তিনারা

‎ সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে দাবি গুলো তুলে ধরা হয়।

‎দাবিগুলো হলো,১. গত ২২ অক্টোবর পাঁচ্চরের ঠাকুরবাজার এলাকার পূজামণ্ডপে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে।

‎২. সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

‎৩. বাদল কর্মকারের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

‎৪. সংশ্লিষ্ট পূজামণ্ডপে নির্ধারিত সময়ের পর কার্যক্রম পরিচালনা, ডিজে পার্টির আয়োজন ও মদ্যপানের অভিযোগ যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।

৬. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা বাধা ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।

‎৭. পুরো ঘটনার তদন্ত নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্তভাবে পরিচালনার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

সমাপনী বক্তব্যে অপূর্ব চৌধুরী জয় বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার মাধ্যম নয়। সত্য অনুসন্ধান, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের কথা তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, লাঞ্ছনা কিংবা হুমকির শিকার হলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

‎তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী সঞ্চয় ব্যাংকে পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


পল্লী সঞ্চয় ব্যাংকে পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং সেবা

বাংলাদেশ ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখার অনুমতি দিয়েছে, নতুন ডিজিটাল ব্যাংকিং সলিউশন (ডিবিএস) চালুর লক্ষ্যে। আগামী ১ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির সব সেবা বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম প্রায় ১২০ ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করেছে এ-সংক্রান্ত। চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংকিং সলিউশনের গো-লাইভ কার্যক্রম নিরাপদ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য এবং মাইগ্রেশন-পরবর্তী তথ্যের যথার্থতা ও সামঞ্জস্য নিশ্চিত করতে এই ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফলে এই সময় ব্যাংকটির গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন না। সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই অনুমতি প্রদান করেছে।

নতুন ডিজিটাল ব্যাংকিং সলিউশন চালুর মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের প্রযুক্তিগত রূপান্তর সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু

আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৮ অক্টোবর) থেকে এই কাউন্টারে টিকিট বিক্রির সেবা আবার শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয় কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাউন্টার থেকে সেবা গ্রহণ করা যাবে।

এছাড়া, বলাকা ভবনের বিক্রয় বুথে যদি কারিগরি জটিলতা দেখা দেয়, তাহলে টিকিট পুনরায় ইস্যু করার জন্য যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।

যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ নভেম্বর ঢাকায় আসছেন সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


৩ নভেম্বর ঢাকায় আসছেন সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার সম্ভাবনা নিয়ে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ঢাকা সফরে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অভিজ্ঞ কূটনীতিক হিসেবে তাঁর এই সফরকে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে লিউ হাইশিংয়ের পারিবারিক যোগসূত্রও দীর্ঘদিনের। তাঁর বাবা লিউ শুচিং ১৯৮০-এর দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮০ সালের আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেন। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় লিউ হাইশিংয়ের এই পারিবারিক সংযোগ দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের ঐতিহাসিক দিকটিও তুলে ধরেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল হলে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ ‘পলিটিক্যাল পার্টিজ প্লাস’ রাউন্ডটেবিল অ্যান্ড ইনাগুরেশন সেরিমনি অব বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ আয়োজনে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

১৯৬৩ সালের এপ্রিলে জন্ম নেওয়া লিউ হাইশিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৯৮৫ সালে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি ফ্রান্সে চীনা দূতাবাস, জাতিসংঘে চীনের স্থায়ী মিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক বিভাগে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপবিষয়ক বিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নিরাপত্তা কমিশনের কার্যালয়ে নির্বাহী উপপরিচালক ছিলেন। ২০২৫ সালে তিনি সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ বিদেশি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে লিউ হাইশিংয়ের সফরকে কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক সফর হিসেবেই নয়, বরং দুই দেশের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ-চীন সম্পর্কের ঐতিহাসিক ভিত্তিও লিউ হাইশিংয়ের সফরের গুরুত্ব বাড়িয়েছে। ১৯৭৫ সালের ৪ অক্টোবর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। পরবর্তী পাঁচ দশকে বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হয়েছে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত সহযোগিতার অংশীদারত্বে উন্নীত হয়। ২০২৫ সালে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্যাপন দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার ধারাবাহিকতাকে আরও দৃশ্যমান করে।

এ সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয় ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। ওই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন। দুই দেশের যৌথ বিবৃতিতে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, কৃষি, প্রযুক্তি, যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের লক্ষ্যে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সফরে চীনা নেতৃত্বকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। ফলে লিউ হাইশিংয়ের বর্তমান সফর দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতায় নতুন গতি সঞ্চার করতে পারে।

বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থান বাংলাদেশের জন্য এ সম্পর্কের গুরুত্ব আরও বাড়িয়েছে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যেখানে জাপানের জিডিপি প্রায় ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমান বাজারমূল্যে চীনের অর্থনীতি জাপানের তুলনায় চার গুণেরও বেশি বড়। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং বিশাল ভোক্তাবাজার হিসেবে চীন আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিএমইএ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর যৌথ ফোরামের ব্যবসায়ী নেতাদের মতে, এই অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, ওষুধ, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যের বাজার সম্প্রসারণে চীনের বিশাল ভোক্তাবাজার গুরুত্বপূর্ণ হতে পারে। চীনা বিনিয়োগের মাধ্যমে দেশে শিল্পকারখানা, প্রযুক্তিনির্ভর উৎপাদন, বৈদ্যুতিক সরঞ্জাম, নবায়নযোগ্য জ্বালানি ও সরবরাহব্যবস্থা গড়ে তোলার সুযোগও রয়েছে।

এছাড়াও অর্থনীতিবিদদের মতে, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন এবং মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদন, পরিবহন ও রপ্তানি সক্ষমতা বাড়তে পারে। তবে এসব সম্ভাবনার সুফল পেতে বিনিয়োগ বাস্তবায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান গত ২৪ সেপ্টেম্বর চীনের গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিল্প এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ৩০ আগস্ট চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের নতুন গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। এসব বক্তব্য দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের প্রতিফলন।

লিউ হাইশিংয়ের সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়। নতুন বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা, দারিদ্র্য হ্রাস, শিল্পায়ন ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন নিয়ে গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হতে পারে। যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামো ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এ উদ্যোগ কার্যকর হলে দুই দেশের সরকারি প্রতিষ্ঠান, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যঘাটতি কমানো, রপ্তানি বাজার সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগের সুফল দেশের অর্থনীতিতে ধরে রাখাও গুরুত্বপূর্ণ। লিউ হাইশিংয়ের মতো উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রতিনিধির সফর এসব বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করতে পারে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লিউ হাইশিংয়ের ঢাকা সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি সম্ভাবনাময় উপলক্ষ। রাজনৈতিক সদিচ্ছাকে কার্যকর অর্থনৈতিক সহযোগিতায় রূপান্তর করা গেলে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সুফল পেতে পারে। দুই দেশের পারস্পরিক আস্থা, সমান মর্যাদা ও বাস্তব স্বার্থের ভিত্তিতে সহযোগিতা সম্প্রসারণই হতে পারে এ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা হেলিপ্যাড মাঠে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজ। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক নেতা আব্দুর রহিম তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির সাইয়েদ আল মামুন শহীদ, আনোয়ারুল ইসলাম আনার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাসনাত বেপারী ও আব্দুল গফুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%